দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

নেতৃত্ব ও হিসাব নিয়ে দ্বন্দ্ব, রাজশাহীতে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ ‎

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক মঙ্গলবার, 14 জুলাই, 2026 1 বার পঠিত
নেতৃত্ব ও হিসাব নিয়ে দ্বন্দ্ব, রাজশাহীতে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ ‎

‎মোঃ জাকির হোসেন, স্টাফরিপোর্টার, রাজশাহী:
‎রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন এবং পূর্ববর্তী কমিটির আয়-ব্যয়ের হিসাবকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে স্থবির হয়ে পড়েছে রাজশাহীর পরিবহন খাত। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৬টা থেকে শ্রমিকদের একটি পক্ষের ডাকা আকস্মিক কর্মবিরতির কারণে জেলাটির অভ্যন্তরীণ (লোকাল) সব রুটে বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
‎এর আগে, সোমবার (১৩ জুলাই) বিকেলে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে একটি পাঁচ সদস্য বিশিষ্ট নিরপেক্ষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
‎প্রস্তাব অনুযায়ী, জেলা প্রশাসনের একজন অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত এই কমিটিতে শ্রম অধিদপ্তর, রাজশাহী মহানগর পুলিশ, শ্রমিক ফেডারেশন ও বাস মালিক সমিতির প্রতিনিধিদের রাখার কথা ছিল। কিন্তু কমিটিতে মালিক সমিতির প্রতিনিধি রাখার তীব্র বিরোধিতা করেন জেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এরশাদ আলী পল্টু।
‎
‎এ নিয়ে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের সাথে তার তুমুল বাগবিতণ্ডা ও হট্টগোল শুরু হয়। উত্তেজনাকর পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি পণ্ড হয়ে যায়।
‎বৈঠক ব্যর্থ হওয়ার পরপরই বিক্ষুব্ধ শ্রমিকদের একাংশ রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে ঢাকাগামীসহ দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ করে দেয়। এ সময় নজরুল ইসলাম হেলালের মালিকানাধীন ‘স্বরণী স্পেশাল’ (নিউ হিমাচল) পরিবহনের কাউন্টারে ভাঙচুর চালানো হয় এবং একটি বাস ভাঙচুরের চেষ্টা করা হলে সাধারণ শ্রমিকদের বাধায় তা রক্ষা পায়।
‎পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে সোমবার রাত ৮টার দিকে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হলেও, পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটের বাস চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। শ্রমিক ইউনিয়নের সাবেক নেতা হারুন নিশ্চিত করেছেন যে, দূরপাল্লার বাস চললেও লোকাল রুটে ভোগান্তি রয়ে গেছে।
‎সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শ্রমিক ইউনিয়নের এই নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে রাজনৈতিক বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। রাজশাহী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমর্থকেরা নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানালেও, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন-সমর্থিত বর্তমান কমিটির একাংশ নির্বাচন ছাড়াই বহাল থাকার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
‎ভাঙচুরের বিষয়ে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন:
‎আমরা প্রশাসনের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন চাই এবং ইউনিয়নের সব আয়-ব্যয়ের হিসাব দিতেও আমরা প্রস্তুত। কিন্তু একটি পক্ষ পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। কাউন্টারে যারা হামলা চালিয়েছে, তাদের অধিকাংশই বহিরাগত ও আওয়ামী লীগ-সমর্থক বলে আমাদের ধারণা।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

‎দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ
রাজশাহী

‎দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ

17 Aug 2026
প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীর
রাজশাহী

প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীর

17 Aug 2026
মৎস্য উদ্যোক্তা গোলাম সাকলায়েন, পেলেন শ্রেষ্ঠ খামারির পুরস্কার
রাজশাহী

মৎস্য উদ্যোক্তা গোলাম সাকলায়েন, পেলেন শ্রেষ্ঠ খামারির পুরস্কার

16 Aug 2026
দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল
রাজশাহী

দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল

15 Aug 2026
জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক জয়নগরের চেয়ারম্যান পদপ্রার্থী – আলামিন হক বিজয় “””
রাজশাহী

জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক জয়নগরের চেয়ারম্যান পদপ্রার্থী – আলামিন হক বিজয় “””

09 Aug 2026
জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক: জয়নগরের চেয়ারম্যান পদপার্থি আলামিন হক বিজয়
রাজশাহী

জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক: জয়নগরের চেয়ারম্যান পদপার্থি আলামিন হক বিজয়

09 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম