দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক মঙ্গলবার, 14 জুলাই, 2026 1 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে

 

মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন ( উপজেলা প্রতিনিধি আখাউড়া )

গত কয়েকদিনেরটানাবর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আকস্মিক এ বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে নানা ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অতিবৃষ্টির কারণে সোমবার (১৩ জুলাই) ভোর থেকে ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি বাড়তে থাকে। তবে আর যদি ভারী বৃষ্টিপাত না হয় তাহলে খুব দ্রুতই পাহাড়ি ঢলের পানি সরে যাবে।

বৃষ্টি ও ঢলের পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট কার্যালয় ও কাস্টমস হাউস এলাকা। বর্তমানে তবে তাদের দাফতরিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এদিকে আখাউড়া-আগরতলা বন্দর সড়কে ঢলের পানি না উঠায় এখনো বন্দরগামী যান চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে।আখাউড়া স্থলবন্দর এলাকায় সিএন্ডএফ এজেন্ট ও আমদানি আমদানি- রপ্তানিকারক বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ঢলের পানিতে তলিয়ে গেলেও আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। বন্দর এলাকা খাবার হোটেল ও সীমান্তবর্তী বাড়ি-ঘরে আকস্মিক বন্যার পানিতে প্লাবিত হয়েছে। বাড়ি বৃষ্টিপাত ও ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে অনেকেরই পুকুর তলিয়ে পুকুরের মাছ সব চলে গেছে। এতে করে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন মৎস্য চাষীরা।

সারা জমিনে গিয়ে দেখা যায় আখাউড়া উপজেলার হাওড়া নদীর বাঁধ ভাঙার আতঙ্কে ভুগছেন নদীপাড়ের বাসিন্দারা। স্থলবন্দর এলাকার পাশ দিয়ে বয়ে চলা কালন্দি খাল ও জাজি নদী দিয়ে ভারতীয় পাহাড়ি ঢলের পানি হু হু করে বাংলাদেশে প্রবেশ করছে। এতে করে উপজেলার সীমান্তঘেঁষা বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার শঙ্কায় আছেন বাসিন্দারা। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন ইতোমধ্যে নানা ধরনের প্রস্তুতি নিয়েছে। বন্যা দুর্গতদের দুর্ভোগ লাঘবের জন্য আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম