দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

দীর্ঘ প্রতীক্ষার অবসান, ৫০ থেকে ১০১ শয্যায় উন্নীত হচ্ছে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি তালিকায় বিরামপুরের নাম অন্তর্ভুক্ত, এলাকাবাসীর মাঝে স্বস্তি ও নতুন আশার সঞ্চার

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বুধবার, 15 জুলাই, 2026 1 বার পঠিত
দীর্ঘ প্রতীক্ষার অবসান, ৫০ থেকে ১০১ শয্যায় উন্নীত হচ্ছে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি তালিকায় বিরামপুরের নাম অন্তর্ভুক্ত, এলাকাবাসীর মাঝে স্বস্তি ও নতুন আশার সঞ্চার

 

মো. জাকির হাসান (জিমি)
বিরামপুর উপজেলা প্রতিনিধি
দৈনিক দেশ প্রতিদিন

দিনাজপুরের বিরামপুর উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার স্বাস্থ্যসেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে ৬ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক পত্রে দেশের বিদ্যমান ১৪৮টি ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীতকরণ এবং ১৩টি উপজেলায় নতুন ১০১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের সিদ্ধান্তের কথা জানানো হয়।

সরকারি পত্রে উল্লেখ করা হয়েছে, দেশের গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও মানসম্মত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় প্রকল্প প্রণয়ন, জনবল সৃষ্টির প্রস্তাব এবং বাস্তবায়ন কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি নোটিশের সংযুক্ত তালিকার ১৭৯ নম্বর ক্রমিকে “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিরামপুর, দিনাজপুর”-এর নাম অন্তর্ভুক্ত রয়েছে। ফলে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত হওয়ার সরকারি সিদ্ধান্তের আওতায় এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন ধরে ৫০ শয্যা নিয়ে পরিচালিত হলেও প্রতিদিন বিরামপুর ছাড়াও নবাবগঞ্জ, হাকিমপুর (হিলি), পার্বতীপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। রোগীর তুলনায় শয্যা, চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সীমিত থাকায় দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষকে নানা ধরনের ভোগান্তি পোহাতে হয়েছে। অনেক রোগীকেই শয্যা না পেয়ে মেঝেতে চিকিৎসা নিতে হয়েছে কিংবা উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর বা রংপুরে রেফার করা হয়েছে।

এলাকাবাসীর দাবি, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা বৃদ্ধি ও আধুনিকায়নের দাবি বহু বছরের। বিভিন্ন সময়ে এ বিষয়ে আলোচনা ও দাবি উঠলেও হাসপাতালটি দীর্ঘদিন ৫০ শয্যাতেই সীমাবদ্ধ ছিল। সর্বশেষ সরকারি সিদ্ধান্তে বিরামপুরের নাম অন্তর্ভুক্ত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আশার সঞ্চার হয়েছে।

এদিকে দিনাজপুর-৬ আসনের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ.জেড.এম. জাহিদ হোসেন দায়িত্ব গ্রহণের পর এলাকার স্বাস্থ্যসেবার উন্নয়নে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করছেন স্থানীয়রা। তাঁদের আশা, মন্ত্রীর আন্তরিক তদারকি ও সরকারের এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়িত হলে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবন, প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং ১০১ শয্যার পূর্ণাঙ্গ সেবা চালু হবে। এতে বিরামপুরসহ আশপাশের কয়েকটি উপজেলার কয়েক লাখ মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাবেন।

স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের মতে, এটি শুধু শয্যা সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নয়; বরং উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে প্রকল্পের পূর্ণ সুফল পেতে দ্রুত প্রশাসনিক অনুমোদন, অবকাঠামো উন্নয়ন, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা জরুরি।

স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়িত হলে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা হাসপাতাল হিসেবে গড়ে উঠবে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের স্বাস্থ্যসেবার সংকট অনেকাংশে দূর হবে।

প্রতিবেদন:
মো. জাকির হাসান (জিমি)
বিরামপুর উপজেলা প্রতিনিধি
দৈনিক দেশ প্রতিদিন

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম