দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি নেতাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্র

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বৃহস্পতিবার, 16 জুলাই, 2026 1 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি নেতাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্র

 

মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন, উপজেলা প্রতিনিধি আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে তিতাস নদীর তীর ভরাটের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এর এক নেতাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাট কাজে ব্যবহৃত প্রায় তিন হাজার ফুট পাইপ ধ্বংস এবং দুটি ড্রেজার মেশিন অকেজো করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে সদর উপজেলার শ্মশানঘাট সংলগ্ন তিতাস নদীর পূর্ব পাড়ের ঘাটুরা মৌজায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন। এ সময় সুহিলপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে তিতাস নদীর তীরবর্তী জমি ভরাটের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সদস্য ও সাবেক আহ্বায়ক আজিজুর রহমান লিটনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।অভিযানের সময় আজিজুর রহমান লিটন উপস্থিত না থাকায় তার পক্ষে প্রতিনিধি মো. জাফর ইমাম আদালতে উপস্থিত হন। পরে তার কাছ থেকেই জরিমানার অর্থ আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বলেন, নদী দখল, অবৈধ বালু উত্তোলন ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম