দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

কুলাউড়ার রবিরবাজারে র‍্যাবের অভিযান: অনলাইন জুয়ার আসর থেকে সরঞ্জামসহ ৪ জন আটক

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শুক্রবার, 17 জুলাই, 2026 1 বার পঠিত
কুলাউড়ার রবিরবাজারে র‍্যাবের অভিযান: অনলাইন জুয়ার আসর থেকে সরঞ্জামসহ ৪ জন আটক

 

কুলাউড়া প্রতিনিধি আব্দুল ওয়াদুদ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজারে অভিযান চালিয়ে অনলাইন জুয়া খেলার অভিযোগে ৪ জনকে আটক করেছে র‍্যাব-৯।
র‍্যাব-৯, সিপিসি-২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসপি মো. আরিফুর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার দক্ষিণবাজার এলাকার ব্রাদার্স টেলিকমে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন অনলাইন জুয়ার ওয়েবসাইটের মাধ্যমে জুয়া খেলার সময় ৪ জনকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন আলামতও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
আটক ব্যক্তিরা হলেন—
মকবুল হোসেন (৩৮), পিতা: অজিত আলী, ইউসুফপুর সদর।
মো. বাবুল মিয়া (২৮), পিতা: মৃত মাসুদ মিয়া, পৃথিমপাশা।
মো. সোয়েব আহমেদ (৩৮), পিতা: মৃত ফারুক মিয়া, পৃথিমপাশা।
আব্দুল বাসিত (৩৬), পিতা: আলিম উল্লাহ, দক্ষিণ বিজলী, কুলাউড়া, মৌলভীবাজার।
র‍্যাব জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি শেষে কুলাউড়া থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
র‍্যাব আরও জানিয়েছে, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম