দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শুক্রবার, 17 জুলাই, 2026 1 বার পঠিত
বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

মোঃ জাকির হাসান জিমি
বিরামপুর উপজেলা প্রতিনিধি | দৈনিক দেশ প্রতিদিন
দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুন-এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের আত্মত্যাগ, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা এবং নতুন প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার, উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, সাংবাদিক সামিউল আলম, ফাহিম সরকার, মোসাব্বির আর্ক, সানোয়ার হোসেন ও আশরফুল ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও ত্যাগের চেতনা ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী, সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।
এদিকে, জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদদের রূহের মাগফিরাত কামনা করে উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া, মন্দির, গির্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। একইসঙ্গে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদদের স্মরণে আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
প্রতিবেদক:
মোঃ জাকির হাসান জিমি
বিরামপুর উপজেলা প্রতিনিধি
দৈনিক দেশ প্রতিদন
তারিখ: ১৬ জুলাই ২০২৬ ইং।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম