দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মোগড়া ইউনিয়ন পরিষদ এর রাস্তাগুলোর বেহাল দশা

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শনিবার, 18 জুলাই, 2026 1 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মোগড়া ইউনিয়ন পরিষদ এর রাস্তাগুলোর বেহাল দশা

 

মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন ( উপজেলা প্রতিনিধি আখাউড়া)

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার অন্তর্গত ৩নং মোগড়া ইউনিয়ন পরিষদের বাউতলা গ্রামের চেকপোস্টগামী রাস্তা গুলির বেহাল দশা যেন নিত্য নতুন দুর্ভোগের সঙ্গী। এটাই কেবল অত্র এলাকার ভুক্তভোগী মানুষের একমাত্র বাণিজ্যিক রাস্তা। যেখানে জীবন জীবিকার তাগিতে একপ্রকার বাধ্য হয়ে প্রতিদিন মৃত্যুর ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় গ্রামের সাধারণ মানুষ গুলির। রাস্তা গুলো দেখলে মনে হয় যেন হাজার বছর ধরে এরাস্তায় কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। যেখানে যানবাহন চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে চলাচলের অনুপযোগী এই রাস্তা গুলি যেন দেখার কেউ নেয়। এ রাস্তা দিয়েই প্রতিদিন সাত বছরের স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে ৭০ বছরের বৃদ্ধা নর-নারীর চলাফেরা। রিক্সা অটোরিক্সা বাই-সাইকেল-সহ চলে জীবন জীবিকার অন্তবিহীন চাকা। এ যেন নিষিদ্ধ নগরীর মর্মাহত ভাগ্যের নির্মম পরিহাস। সারজমিনে গিয়ে শোনা যায় মানুষের বোবা কান্না। রাস্তা প্রসঙ্গে প্রশ্ন করতেই কেউ কেউ বলে ওঠেন, কি হবে রাস্তা দিয়ে, আর কার কাছেই বা যাব রাস্তা পরিবর্তন করার জন্য। যার কাছে যাব সে’ই আমাদের পুঁজি করে রাস্তা দেখিয়ে আলাদিনের চেরাগ কুড়িয়ে নেবেন। এতে করে রাস্তারও পরিবর্তন হবে না আমাদের ভাগ্য বদলাবে না।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম