দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন, সাংস্কৃতিক চর্চায় নতুন দিগন্ত

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শনিবার, 18 জুলাই, 2026 1 বার পঠিত
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন, সাংস্কৃতিক চর্চায় নতুন দিগন্ত

মোঃ জাকির হোসেন, স্টাফ রিপোর্টা, রাজশাহী:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি, সাম্যবাদী চেতনা এবং সাহিত্য-সংস্কৃতিকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে রাজশাহী নগরীতে যাত্রা শুরু করলো ‘নজরুল ভিলেজ’। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘নজরুল বর্ষ-২০২৬ উদযাপনের অংশ হিসেবে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই দূরদর্শী প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার বিপরীত পাশে প্রস্তাবিত প্রকল্প এলাকায় এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘নজরুল ভিলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।
রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজশাহীর সুধীসমাজ ও বুদ্ধিজীবী মহল, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নজরুল গবেষকগণ।
সম্পূর্ণ উন্মুক্ত এবং সবুজ প্রকৃতির এক অনন্য মেলবন্ধনে গড়ে উঠছে এই সাংস্কৃতিক কমপ্লেক্সটি। এর মূল আকর্ষণগুলোর মধ্যে রয়েছে নজরুল মঞ্চ: যেখানে বছরব্যাপী কবি নজরুলের নাটক, কবিতা আবৃত্তি এবং নজরুল সংগীতের লাইভ পারফরম্যান্স ও উৎসবের আয়োজন করা হবে। নজরুল কর্নার: কবির দুর্লভ ছবি, পাণ্ডুলিপি, ব্যবহৃত সামগ্রীর প্রতিরূপ এবং তাঁর জীবনের ওপর লেখা বইয়ের একটি সমৃদ্ধ সংগ্রহশালা। এবং সবুজ চত্বর: বৃক্ষশোভিত ছায়ানিবিড় পরিবেশ, যা সাধারণ মানুষ ও সংস্কৃতিপ্রেমীদের আড্ডা ও সৃজনশীল চর্চাকে অনুপ্রাণিত করবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এই প্রকল্পের সুদূরপ্রসারী লক্ষ্য তুলে ধরে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, কবিতা ও গান নতুন প্রজন্মের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সম্পূর্ণ উন্মুক্ত পরিবেশে এবং বৃক্ষশোভিত ছায়ায় সাধারণ মানুষের জন্য এই প্রাঙ্গণটি গড়ে তোলা হচ্ছে, যেখানে বছরব্যাপী নজরুল সাহিত্য ও শিল্পচর্চা চলবে।”
সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রকল্পটির কাজ শেষ হলে এটি কেবল একটি বিনোদন কেন্দ্র হিসেবে নয়, বরং উত্তরবঙ্গের নজরুল চর্চা ও গবেষণার অন্যতম প্রধান লাইফলাইন হিসেবে আত্মপ্রকাশ করবে। রাজশাহীর সাংস্কৃতিক অঙ্গনে এটি একটি দীর্ঘমেয়াদী এবং ইতিবাচক প্রভাব ফেলবে বলে বিশিষ্টজনেরা আশাবাদ ব্যক্ত করেছেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

‎দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ
রাজশাহী

‎দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ

17 Aug 2026
প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীর
রাজশাহী

প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীর

17 Aug 2026
মৎস্য উদ্যোক্তা গোলাম সাকলায়েন, পেলেন শ্রেষ্ঠ খামারির পুরস্কার
রাজশাহী

মৎস্য উদ্যোক্তা গোলাম সাকলায়েন, পেলেন শ্রেষ্ঠ খামারির পুরস্কার

16 Aug 2026
দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল
রাজশাহী

দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল

15 Aug 2026
জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক জয়নগরের চেয়ারম্যান পদপ্রার্থী – আলামিন হক বিজয় “””
রাজশাহী

জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক জয়নগরের চেয়ারম্যান পদপ্রার্থী – আলামিন হক বিজয় “””

09 Aug 2026
জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক: জয়নগরের চেয়ারম্যান পদপার্থি আলামিন হক বিজয়
রাজশাহী

জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক: জয়নগরের চেয়ারম্যান পদপার্থি আলামিন হক বিজয়

09 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম