দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক সোমবার, 20 জুলাই, 2026 1 বার পঠিত
বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে

 

মোঃ আব্দুর রব মনসুর,
কাজিপুর উপজেলা প্রতিনিধি।

বর্ষার আগমনী সুরে প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার পর সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন এলাকায় ফুটতে শুরু করেছে বর্ষার ঐতিহ্যবাহী কদম ফুল। সড়কের পাশ, খাল-বিলের তীর, শিক্ষাপ্রতিষ্ঠান চত্বর এবং গ্রামীণ জনপদের বিভিন্ন স্থানে কদম গাছের ডালে ডালে ফুটে থাকা ফুলের মনোমুগ্ধকর সৌন্দর্য মুগ্ধ করছে পথচারী ও প্রকৃতিপ্রেমীদের।

রবিবার (১৯ শে জুলাই) সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় কদম ফুলের গোলাকার সাদা-হলুদ পুষ্পস্তবক দৃষ্টিনন্দন পরিবেশের সৃষ্টি করেছে। ভোরের শিশির আর বৃষ্টিভেজা আবহে ফুলগুলো আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। অনেকেই কদম ফুলের সৌন্দর্য উপভোগ করতে গাছের নিচে ভিড় করছেন এবং স্মৃতিবন্দি করতে ছবি তুলছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা এলেই কদম ফুল প্রকৃতিকে ভিন্ন এক রূপ দেয়। বছরের অন্য সময় এমন দৃশ্য চোখে না পড়লেও বর্ষাকালে কদম ফুলের সৌন্দর্য মনকে প্রশান্ত করে। বিশেষ করে গ্রামীণ পরিবেশে এ ফুল বর্ষার বার্তাবাহক হিসেবে পরিচিত।

বাংলা সাহিত্য, গান ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কদম ফুল। কবি ও সাহিত্যিকদের নানা রচনায় বর্ষা ও কদমের সৌন্দর্যের কথা উঠে এসেছে বারবার। ফলে প্রকৃতির এই অপরূপ সৃষ্টি শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বাঙালির ঐতিহ্য ও আবেগেরও অংশ। কদম নিয়ে গ্রামবাংলায় ছড়া ও কবিতা রয়েছে। যেমন “চাঁদ উঠেছে, ফুল ফুটেছে,কদম তলায় কে? হাতি নাচছে ঘোড়া নাচছে সোনামনি বে।” পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে কদমসহ দেশীয় বৃক্ষরোপণের উদ্যোগ বাড়ানো প্রয়োজন। দেশীয় গাছপালা সংরক্ষণ করা গেলে ভবিষ্যৎ প্রজন্মও এমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে।

কদমের সংস্কৃতি নাম কদম্ব। কদম মানে হলো দয়া, বিরহীকে দুঃখী করে।প্রাচীন সাহিত্যের একটি বিশাল অংশ জুড়ে রয়েছে কদম ফুল। কদম ফুলের অনেক নাম রয়েছে। যেমনঃবৃত্তপুষ্প, মেঘাগমপ্রিয়, কর্ণপূরক, ভৃঙ্গবল্লভ, মঞ্জুকোশিনী, পুলকি, সর্ষপ, ললনাপ্রিয়, সরভি, সিন্ধুপুষ্প। এর আদি নিবাস ভারতের উঞ্চ অঞ্চল, চীন ও মালয়ে। বিশ্বের বিভিন্ন জায়গায় কদম গাছ দেখা যায়। বাংলাদেশ ছাড়া অচীন ভারত নেপাল শ্রীলঙ্কা কম্বোডিয়া লাউস ভিয়েতনাম থাইল্যান্ড ইন্দোনেশিয়ার মালয়েশিয়া পাপুয়া নিউগিনি, অস্ট্রেলিয়ায় এই গাছ রয়েছে।বর্ষার স্নিগ্ধ আবহে ফুটে থাকা কদম ফুল এখন কাজিপুরের প্রকৃতিতে যোগ করেছে নতুন মাত্রা। প্রকৃতির এই মনোরম রূপ স্থানীয় মানুষের মনে এনে দিচ্ছে স্বস্তি ও আনন্দের বার্তা।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম