গভীর রাতে এসিল্যান্ড শিবু দাসের ঝটিকা অভিযান, অবৈধ মাটি কাটায় ৪ এস্কেভেটর অকেজো
রাজশাহীর বিভিন্ন উপজেলায় দীর্ঘদিন ধরে ফসলি জমির শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে পুকুর খনন ও টপসয়েল কাটার অভিযোগ রয়েছে। পরিবেশবিদ ও কৃষি সংশ্লিষ্টদের মতে, এ ধরনের কর্মকাণ্ড একদিকে যেমন উর্বর কৃষিজমি ধ্বংস করছে, অন্যদিকে ভবিষ্যতে খাদ্য উৎপাদন ও পরিবেশের ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে। প্রশাসনের ধারাবাহিক অভিযানের পরও প্রভাবশালী একটি চক্র গোপনে এসব কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (২২ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের বদোপাড়া ও নান্দিপাড়া এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই এলাকায় দুই ও তিন ফসলি কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে অবৈধভাবে পুকুর খননের প্রস্তুতি চলছিল। খবর পাওয়ার পর প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে প্রশাসনের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে প
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ
17 Aug 2026
প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীর
17 Aug 2026
মৎস্য উদ্যোক্তা গোলাম সাকলায়েন, পেলেন শ্রেষ্ঠ খামারির পুরস্কার
16 Aug 2026
দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল
15 Aug 2026
জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক জয়নগরের চেয়ারম্যান পদপ্রার্থী – আলামিন হক বিজয় “””
09 Aug 2026