দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

দুর্গাপুর উপজেলাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসনের মডেলে রূপ দিতে স্থানীয়

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শুক্রবার, 24 জুলাই, 2026 1 বার পঠিত
দুর্গাপুর উপজেলাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসনের মডেলে রূপ দিতে স্থানীয়

মোঃ জাকির হোসেন, স্টাফ রিপোর্টার (রাজশাহী):
মডেলে রূপ দিতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের ইতিবাচক সহযোগিতা কামনা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। তিনি বলেন, প্রশাসন ও গণমাধ্যম পারস্পরিক আস্থা ও দায়িত্বশীলতার ভিত্তিতে একসঙ্গে কাজ করলে উন্নয়ন ও জনসেবার সুফল মানুষের দোরগোড়ায় আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টায় উপজেলা পরিষদের মিনি হলরুমে দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সরকারি সেবার মানোন্নয়ন, তথ্যপ্রবাহের স্বচ্ছতা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান বিভিন্ন বাস্তবতা নিয়ে আন্তরিক ও খোলামেলা আলোচনা হয়।
ইউএনও উম্মে হাবিবা ফারজানা বলেন, একটি মানবিক সমাজ গঠনের ভিত্তি হলো মানবিক মূল্যবোধের চর্চা। দুর্গাপুরে অনেক ব্যক্তি ও সংগঠন নীরবে সমাজকল্যাণমূলক কাজ করে চলেছেন। উন্নয়নের পাশাপাশি এসব ইতিবাচক উদ্যোগও গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা প্রয়োজন, যাতে সমাজে ভালো কাজের প্রতি মানুষ আরও উৎসাহিত হয়।
তিনি আরও বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা প্রশাসনের অন্যতম শক্তি। সংবাদকর্মীরা পেশাগত দায়িত্ব পালনকালে যেসব যৌক্তিক সমস্যার মুখোমুখি হন, সেগুলোর সমাধানে উপজেলা প্রশাসন আন্তরিক থাকবে। স্বচ্ছতা, জবাবদিহি ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসন গণমাধ্যমের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চায়।
প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, দুর্গাপুরের সম্ভাবনা, উন্নয়ন কার্যক্রম ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে দেশবাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকরা অতীতের মতো ভবিষ্যতেও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। একই সঙ্গে জনকল্যাণে প্রশাসনের ইতিবাচক উদ্যোগগুলোও গুরুত্বের সঙ্গে প্রচার করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম (জাহিদ), সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের তুহিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসিবুর রহমান, সহ-সভাপতি মোঃ খুরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান সুমন, কোষাধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মোঃ আলামিন হক বিজয়, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ নাঈম ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোঃ জিল্লুর রহমান, সহযোগী সদস্য মোঃ হাবিবুর রহমান হাবিব ও মোঃ জাকির হোসেন এবং জ্যেষ্ঠ সাংবাদিক মোঃ মিজান মাহী।
সভা শেষে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক আস্থা, দায়িত্বশীলতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে দুর্গাপুরকে একটি আধুনিক, সুশাসিত ও সম্ভাবনাময় উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

‎দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ
রাজশাহী

‎দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ

17 Aug 2026
প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীর
রাজশাহী

প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীর

17 Aug 2026
মৎস্য উদ্যোক্তা গোলাম সাকলায়েন, পেলেন শ্রেষ্ঠ খামারির পুরস্কার
রাজশাহী

মৎস্য উদ্যোক্তা গোলাম সাকলায়েন, পেলেন শ্রেষ্ঠ খামারির পুরস্কার

16 Aug 2026
দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল
রাজশাহী

দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল

15 Aug 2026
জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক জয়নগরের চেয়ারম্যান পদপ্রার্থী – আলামিন হক বিজয় “””
রাজশাহী

জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক জয়নগরের চেয়ারম্যান পদপ্রার্থী – আলামিন হক বিজয় “””

09 Aug 2026
জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক: জয়নগরের চেয়ারম্যান পদপার্থি আলামিন হক বিজয়
রাজশাহী

জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক: জয়নগরের চেয়ারম্যান পদপার্থি আলামিন হক বিজয়

09 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম