শশীভুষনে ইয়াবা সহ যুবলীগ নেতা শাহরিয়ার শান্ত গ্রেফতার
মোঃ ইউনুছ শরিফ চরফ্যাশন ভোলা
চরফ্যাশন উপজেলার শশীভুষন থানার রসুলপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড,শশীভুষন বাজার কেন্দ্রীয় বিএনপির পাট্টি অফিসের সামনে থেকে ১০ পিচ ইয়াবা সহ একই ওয়ার্ডের মৃত আঃ জলিল এর ছেলে যুবলীগ নেতা শাহরিয়ার ওরপে(শান্তকে)গ্রেফতার করেছেন শশীভুষন থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানাযায় গতকাল ২৪ জুলাই শুক্রবার রাত ৮ ঘটিকার সময় শশীভুষন বাজারের দক্ষিণ মাথায় মাদক বিক্রির সময় স্থানীয় লোকজন শান্তকে আটক করে বিএনপির পাট্টি অফিসের সামনে নিয়ে আসেন,পরে স্থানীয় বিএনপির নেতা কর্মীরা শশীভুষন থানাকে অবগত করলে পুলিশ এসে ইয়াবা সহ শান্তকে আটক করে থানায় নিয়ে যায়। শশীভুষন রসুলপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ শরিফ বলেন চরফ্যাশন মনপুরার গন মানুষের নেতা। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক চরফ্যাশন ও মনপুরার মাননীয় সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম নয়ন নির্বাচনের আগে যে কমিটমেন্ট করেছিল সেটি হল চরফ্যাশন মনপুরা কে মাদক মুক্ত করবেন তার সেই অর্ডারকে আমরা রসুলপুর ইউনিয়ন ছাত্রদল অক্ষর অক্ষর পালন করার জন্য প্রস্তুত মাদক এবং জুয়ার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স মাদক এবং জুয়ার সাথে কোন আপোষ নয় যুব সমাজকে রক্ষা করতে শশীভুষন রসুলপুর ইউনিয়ন ছাত্রদল সর্বসময় কাজ করে যাবে। তিনি আরো বলেন মাদক এবং জুয়ার সাথে যদি আমার বাবাও থাকে তা মেনে নেওয়া হবেনা
এবিষয়ে শশীভুষন থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা শিকার করে বলেন ১০ পিচ ইয়াবা সহ শান্তকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026