কালাপানি গ্রামে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান কৃষকদের তথ্যভাণ্ডার হালনাগাদে মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
মো. সাইফুল ইসলাম (মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের ১নং ওয়ার্ডের কালাপানি গ্রামে কৃষক কার্ড প্রণয়নের লক্ষ্যে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম জোরেশোরে চলছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাটিরাঙ্গা উপজেলার উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমে স্থানীয় কৃষকদের প্রয়োজনীয় তথ্য যাচাই ও নিবন্ধন করা হচ্ছে।
উপসহকারী কৃষি কর্মকর্তা দেবাশীষ চাকমা-এর নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে কৃষকদের জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, জমির পরিমাণ ও কৃষিকাজ-সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সঠিক তথ্যভিত্তিক কৃষক ডাটাবেজ তৈরি হলে ভবিষ্যতে সরকারি কৃষি প্রণোদনা, ভর্তুকি, প্রশিক্ষণ, উন্নত বীজ, সারসহ বিভিন্ন কৃষি সহায়তা দ্রুত ও স্বচ্ছভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সহজ হবে।
স্থানীয় কৃষকরা জানান, কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের তালিকা প্রণয়ন হলে সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। তারা এই উদ্যোগকে সময়োপযোগী ও কৃষিবান্ধব পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নেও পর্যায়ক্রমে একই ধরনের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে একটি নির্ভুল কৃষক তথ্যভাণ্ডার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে কৃষি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026