নরসিংদীতে বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, শুভ উদ্বোধন, আইডি কার্ড বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মোস্তফা মিয়া নরসিংদী
বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন, নরসিংদী জেলা শাখার উদ্যোগে জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সংগঠনের শুভ উদ্বোধন, সদস্যদের আইডি কার্ড বিতরণ এবং দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট ২০২৬) রায়পুরা উপজেলার মরজালস্থ ওয়ান্ডার পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, প্রশাসক, জেলা পরিষদ, নরসিংদী।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মোঃ মাহবুবুর রহমান মনির, পরিচালক, আবেদ টেক্সটাইল ও নদী বাংলা গ্রুপ, নরসিংদী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মাস্টার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি, মাদক, নারী ও শিশু নির্যাতন, সামাজিক বৈষম্য এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে সংগঠনের ভূমিকা আরও জোরদার করতে হবে। একই সঙ্গে সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং মানবসেবামূলক কার্যক্রমকে গতিশীল করতে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।
কর্মশালায় মানবাধিকার আইন, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ের ওপর বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। পরে নতুন সদস্যদের মাঝে সংগঠনের পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ করা হয়।
এ সময় নরসিংদী জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। কমিটির সভাপতি হিসেবে মোঃ দেলোয়ার হোসেন মাস্টার এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ লোকমান হোসেন দায়িত্ব গ্রহণ করেন। এছাড়া সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলী ও কার্যনির্বাহী সদস্যসহ বিভিন্ন পদে মনোনীত নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে সদস্যদের উদ্দেশ্যে ঐক্য, সততা ও মানবসেবার আদর্শে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্য ও অতিথিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
“যেখানে দুর্নীতি আর অবিচার, সেখানেই চলবে আমাদের প্রতিবাদ ও প্রতিকার”—এই অঙ্গীকারকে সামনে রেখে বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন নরসিংদী জেলা শাখা মানবকল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার
11 Aug 2026
মানবতার সেবায় পাঁচ বছরের গৌরবময় পথচলা: পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
04 Aug 2026
*নগরকান্দা-সালথার উন্নয়নে একের পর এক মেগা প্রকল্প: বাস্তবায়নের পথে দৃশ্যমান অগ্রগতি**
04 Aug 2026
নগরকান্দায় নারী শিক্ষার অগ্রযাত্রায় আবুল হোসেন মিয়ার অনন্য অবদান
04 Aug 2026
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
03 Aug 2026