দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শনিবার, 01 আগস্ট, 2026 1 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ

 

মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন (উপজেলা প্রতিনিধি আখাউড়া)

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার প্রাণকেন্দ্র আখাউড়া পৌরসভায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবিতে এক বিশাল ভিক্ষুক মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীদের হাতে ছিল লোডশেডিং বন্ধ করার দাবিতে প্লে-কার্ড, ব্যানার ও লোডশেডিং বন্ধের বিভিন্ন স্লোগান সম্বলিত পোস্টার। বিক্ষোভ কারীরা আখাউড়া পৌরসভার প্রাণকেন্দ্র সড়ক বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তারা বলেন আজ দীর্ঘদিন যাবত আখাউড়া পৌরসভা ও এর আশেপাশের এলাকায় বিদ্যুতের সীমাহীন লোডশেডিং এর কারণে অতিষ্ট জনগণ। ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ার কারণে শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যাঘাত, চিকিৎসা কেন্দ্রে রোগীদের অস্থিরতা, অফিস আদালতে কাজের ধীরগতি-সহ অসুস্থ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন আমাদের সাথে বিদ্যুৎ নিয়ে এমন তালবাহানা চলবে না। আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ভূতুরি বিলের অবসান চায়। তা না হলে আরো কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবে আখাউড়া পৌরসভার জনগণ।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম