দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

মুনাফার ফাঁদে কোটি টাকার স্বপ্ন, শেষ পরিণতি প্রতারণার মামলা; অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলবাণিজ্যেরও অভিযোগ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শুক্রবার, 07 আগস্ট, 2026 2 বার পঠিত
মুনাফার ফাঁদে কোটি টাকার স্বপ্ন, শেষ পরিণতি প্রতারণার মামলা; অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলবাণিজ্যেরও অভিযোগ

 

নিজস্ব প্রতিনিধি:মোঃ তপছিল হাছানঃচাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ব্যবসায় ৫০ শতাংশ মুনাফার লোভ দেখিয়ে ১৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী কবির প্রকাশ ইকবাল অভিযোগ করেন, “অমর ট্রেডার্স এন্ড মাল্টি লিংক” নামের একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে ৫০ শতাংশ মুনাফা দেওয়ার প্রলোভন দেখান অভিযুক্তরা। তাদের আশ্বাসে বিশ্বাস করে তিনি এবং আরও দুইজন ব্যক্তি পৃথকভাবে ৪ লাখ ৫০ হাজার টাকা করে মোট ১৩ লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ করেন।

মামলায় উল্লেখ করা হয়, নির্ধারিত সময় পার হলেও অভিযুক্তরা লাভ কিংবা মূলধন কোনোটিই ফেরত দেননি। বরং বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একাধিকবার যোগাযোগ করেও কোনো সুরাহা না হওয়ায় স্থানীয়ভাবে সালিশ বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও সেখানে অভিযুক্তরা টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া টাকা ফেরত দাবি করায় বাদী ও সাক্ষীদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

পরবর্তীতে নিরাপত্তাহীনতায় ভুগে এবং আইনি প্রতিকার চেয়ে বাদী চাঁদপুরের জেলা কোডে আমলী আদালতে প্রতারণা, বিশ্বাসভঙ্গসহ প্রযোজ্য ধারায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার অভিযুক্তরা হলেন— মো. ওমর ফারুক, মো. শাহওয়াজাত হোসাইন (ফেরোজ), মো. পারভেজ, মো. শফন ও মো. মামুন।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন এবং স্থানীয় একাধিক সূত্রের সঙ্গে কথা বলে আরও বিভিন্ন গুরুতর অভিযোগের তথ্য পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, অভিযুক্তদের মধ্যে কয়েকজন একটি রাজনৈতিক সংগঠনের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার, চাঁদাবাজি, ভূমি দখল এবং চোরাই মোটরসাইকেল বাণিজ্যের সঙ্গে জড়িত। অভিযোগ রয়েছে, গত ৫ আগস্টের পর থেকে এসব কর্মকাণ্ড আরও প্রকাশ্য রূপ নিয়েছে।

এছাড়া নারায়ণপুর পূর্ব বাজার, নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা স্ট্যান্ড থেকে প্রতিনিয়ত অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগও উঠেছে। স্থানীয়দের ভাষ্য, প্রতিদিন আদায়কৃত চাঁদার অর্থ সন্ধ্যার পর নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করা হয়।

স্থানীয় সচেতন মহলের প্রশ্ন— প্রশাসনের চোখের সামনে কীভাবে এই অবৈধ চাঁদাবাজি, দখলবাণিজ্য ও প্রভাব বিস্তারের কর্মকাণ্ড অব্যাহত রয়েছে? কার প্রত্যক্ষ বা পরোক্ষ আশ্রয়ে এসব অপকর্ম পরিচালিত হচ্ছে, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

তবে উল্লেখ্য, চাঁদাবাজি, ভূমি দখল, চোরাই মোটরসাইকেল বাণিজ্য এবং স্ট্যান্ড থেকে অর্থ আদায়ের অভিযোগগুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ মাত্র। এসব বিষয়ে আদালতের চূড়ান্ত রায় বা আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি।

এ বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসন, মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম