ফুলবাড়িয়ায় তারুণ্যের মাঝে ফুটবল বিতরণ: মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ার প্রত্যয়
নিজস্ব প্রতিবেদক,এল.এস.শরীক
ফুলবাড়িয়া (ময়মনসিংহ):
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের বিভিন্ন এলাকার কিশোর ও তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত রাখতে এবং মাদক ও অনলাইন জুয়া থেকে দূরে রাখতে তাদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। স্থানীয় উদ্যোক্তা ও সমাজকর্মী শহিদুর রহমান কিসমতের উদ্যোগে এই ইতিবাচক কার্যক্রম পরিচালিত হয়।
গত কয়েক মাসে পুটিজানা ইউনিয়নের বিভিন্ন এলাকার বেশ কয়েকটি তরুণ ও কিশোর দল খেলাধুলার জন্য ফুটবল সরবরাহের অনুরোধ জানায়। তাদের সেই আহ্বানে সাড়া দিয়ে নিজ সামর্থ্য অনুযায়ী প্রতিটি দলের হাতে একটি করে ফুটবল তুলে দেন শহিদুর রহমান কিসমত।
এই উদ্যোগ সম্পর্কে উদ্যোক্তা শহিদুর রহমান কিসমত বলেন, “আমাদের তরুণদের শুধু মুখে উপদেশ দিলেই হবে না। তাদের হাতে ইতিবাচক কিছু তুলে দিতে হবে, খেলাধুলার সুযোগ করে দিতে হবে এবং সুন্দর স্বপ্ন দেখতে উৎসাহিত করতে হবে। মাঠ থাকুক, খেলা থাকুক—মাদক ও অনলাইন জুয়ার জায়গা দখল করুক তারুণ্যের উদ্যম।”
সবচেয়ে আশাব্যঞ্জক বিষয় হলো, ফুটবল পাওয়া এই কিশোরদের অনেকেই এখনো ভোটার হওয়ার বয়সে পৌঁছায়নি। বন্ধুদের সঙ্গে মাঠে খেলাধুলা করার এই ছোট চাওয়াটুকুর মাঝেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় এক সম্ভাবনার বার্তা দেখছেন স্থানীয়রা। মাদক ও অনলাইন জুয়ার মতো নেতিবাচক কর্মকাণ্ড থেকে তারুণ্যের উদ্যমকে রক্ষা করতে মাঠমুখী করার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এলাকার সচেতন মহল। পুটিজানার মাঠগুলো আবারও তরুণদের প্রাণবন্ত পদচারণায় মুখর হয়ে উঠবে—এটাই এখন সকলের প্রত্যাশা।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
তীব্র গ্যাস সংকটের কারণে ময়মনসিংহের, ভালুকাতে ২০টি শিল্পকারখানার শ্রমিকদের ছুটি দেয়া হয়েছে
21 Aug 2026
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী: ফুলবাড়িয়া বিএনপিতে তিন বলয়ের পৃথক দোয়া মাহফিল:
15 Aug 2026
ফুলবাড়িয়ায় বিএনপির রাজনীতিতে তিন বলয়:তৃণমূলে বিভাজনের আক্ষেপ:
15 Aug 2026
ফুলবাড়ীয়ায় ফ্যামিলি কার্ড শুমারি নিয়ে তোলপাড়:
13 Aug 2026
মাঠে থাকুক তারুণ্য, দূরে থাকুক মাদক ও অনলাইন জুয়া
11 Aug 2026