মাঠে থাকুক তারুণ্য, দূরে থাকুক মাদক ও অনলাইন জুয়া
স্টাফ কারেসপন্ডেন্ট ময়মনসিংহ প্রতিনিধঃ মোঃলাইজুস সারোয়ার:ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ফুটবল জয় উদযাপনে কুশমাইল টেকিপাড়ার তরুণদের ব্যতিক্রমী উল্লাস।
মাদক ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই—এই স্লোগানকে বাস্তবে রূপ দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল টেকিপাড়া গ্রামের যুবকেরা। সম্প্রতি এলাকার একটি ফুটবল ম্যাচে দারুণ এক জয়ের পর পুকুরে নেমে বিজয়ের গোসল ও উল্লাস করে আনন্দ উদযাপন করেছে দলটির খেলোয়াড়েরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুশমাইল টেকিপাড়া ফুটবল দলটি বর্তমানে এলাকার অত্যন্ত শক্তিশালী ও গোছালো একটি দল হিসেবে পরিচিত। সম্প্রতি অনুষ্ঠিত এক রুদ্ধশ্বাস ফুটবল ম্যাচে তারা প্রতিপক্ষ ধামর ও বাক্তা দলকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে। দলের অধিনায়ক নিরবের সুনির্দিষ্ট ও বিচক্ষণ নেতৃত্বে মাঠে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে এই বিজয় ছিনিয়ে আনে তারা। ক্রীড়াপ্রেমীদের মতে, ধামর ও বাক্তা দলের বিপক্ষে কুশমাইল টেকিপাড়ার এই ছেলেরা এর আগেও সবসময় আধিপত্য বজায় রেখে খেলেছে এবং প্রতিপক্ষ কখনো তাদের হারাতে পারেনি।
ম্যাচ জয়ের পর খেলোয়াড়দের উল্লাসের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা এলাকাবাসীর মধ্যে দারুণ ইতিবাচক সাড়া ফেলে। ঘাম ঝরানো জয়ের পর একসাথে পুকুরে নেমে গোসল করার সেই মুহূর্তে তাদের চোখে-মুখে ছিল বিজয়ের তৃপ্তি ও তারুণ্যের দীপ্তি।
এই আয়োজনের মূল বার্তাটি কেবল একটি ফুটবল জয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এর মূল উদ্দেশ্য যুবসমাজকে ধ্বংসাত্মক পথ থেকে ফিরিয়ে আনা। দলটির খেলোয়াড় ও আয়োজকদের পরিষ্কার বার্তা— “মাঠে থাকুক তারুণ্য, দূরে থাকুক মাদক ও অনলাইন জুয়া।🇧🇩”
কুশমাইল টেকিপাড়া গ্রামের যুবকদের এই উদ্যোগ ও ফুটবলীয় সাফল্য শুধু স্থানীয় পর্যায়েই নয়, বরং পুরো দেশের তরুণ প্রজন্মের জন্য একটি সুস্থ বিনোদন ও অনুকরণীয় মডেল হয়ে উঠেছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
তীব্র গ্যাস সংকটের কারণে ময়মনসিংহের, ভালুকাতে ২০টি শিল্পকারখানার শ্রমিকদের ছুটি দেয়া হয়েছে
21 Aug 2026
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী: ফুলবাড়িয়া বিএনপিতে তিন বলয়ের পৃথক দোয়া মাহফিল:
15 Aug 2026
ফুলবাড়িয়ায় বিএনপির রাজনীতিতে তিন বলয়:তৃণমূলে বিভাজনের আক্ষেপ:
15 Aug 2026
ফুলবাড়ীয়ায় ফ্যামিলি কার্ড শুমারি নিয়ে তোলপাড়:
13 Aug 2026
ফুলবাড়িয়ায় তারুণ্যের মাঝে ফুটবল বিতরণ: মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ার প্রত্যয়
11 Aug 2026