দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

কুড়িগ্রামে ১৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, দুর্ভোগে মানুষ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শনিবার, 05 অক্টোবর, 2024 1 বার পঠিত
কুড়িগ্রামে ১৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, দুর্ভোগে মানুষ

 

সালমান সিদ্দিক স্টাফ রিপোর্টার —-কুড়িগ্রামে ১৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, দুর্ভোগে মানুষ

কুড়িগ্রামে গতকাল শুক্রবার থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ফলে দুর্ভোগে রয়েছে খেটে খাওয়া ও দিনমজুর শ্রেণির মানুষ। ভারি বর্ষণের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

শনিবার (৫ অক্টোবর) কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের তথ্যমতে গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে ১৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা আগামী আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

বৃষ্টিপাত অব্যাহত থাকায় কুড়িগ্রাম শহরের বিভিন্ন রাস্তা ও অফিস চত্বরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ সমস্ত রাস্তা দিয়ে হাঁটু পানি উপেক্ষা করে চলাচল করছে মানুষ। এছাড়া শহরে অনেক দোকানপাট বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছে খেটে খাওয়া ও দিনমজুর মানুষগুলো। অন্যদিকে বৃষ্টি অব্যাহত থাকায় নদ-নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে।

কুড়িগ্রাম পৌর শহরের রিকশাচালক আপেল বলেন, গতকাল বিকেল থেকে প্রচুর বৃষ্টি। ঘরে থেকে বের হওয়া যাচ্ছে না। রাস্তায় যাত্রী নেই, বৃষ্টিতে রিকশা চালানো যাচ্ছে না।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, শনিবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা আগামী ৯ অক্টোবর পর্যন্ত থেমে থেমে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, টানা বৃষ্টিপাতের কারণে জেলার সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম