দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

কয়রায় ঘাস মারা ওষুধ দিয়ে কৃষকের ধান নষ্ট

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক মঙ্গলবার, 12 নভেম্বর, 2024 1 বার পঠিত
কয়রায় ঘাস মারা ওষুধ দিয়ে কৃষকের ধান নষ্ট

স্টাফ রিপোর্টার, অরবিন্দ কুমার মণ্ডল
কয়রা, খুলনা

খুলনার কয়রায় রোপণকৃত আমন ধান ক্ষেতে ক্ষতিকারক কীটনাশক স্প্রে করে জমির ধান গাছ নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষ। এতে করে আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ঘুগরাকাটি গ্রামের মৃত আঃ হাকিম গাজীর পুত্র ভুক্তভোগী কৃষক মোঃ কামরুল গাজী ও তার ভাই ডব্লিউ গাজী। ঘটনাটি ঘটেছে কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি গ্রামের বিলে ।

মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় ধান ক্ষেত মরে হলুদ রং ধারণ করছে এবং সব ধান চিটে হয়ে গাছ মরে যাচ্ছে । ভুক্তভোগী কৃষক মোঃ কামরুল গাজী ও তার ভাইয়েরা ৪ বিঘা জমিতে আমন ধান রোপণ করেন। তারা বলেন পূর্ব শত্রুতার জেরে রাতে ওই এলাকার আলীমুদ্দিন ঢালীর পুত্র দাউদ ঢালী , রাজ্জাক ঢালী গংরা ক্ষতিকর ঘাসমারা ওষুধ স্প্রে করেন। এতে ধানগাছ বিবর্ণ হয়ে মরে যায় বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী কৃষকরা জানায় গত বছর ও তারা এ ঘাসমারা ওষুধ স্প্রে করে আমাদের ক্ষতি করেছিল এমন কি তারা আমাদের কে বিভিন্নভাবে হয়রানি করতেছে। ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ কামরুল গাজী ও তার ভাই ডব্লিউ গাজী জানান, প্রতিপক্ষের সাথে তাদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। সেই শত্রুতার জেরে রাতের আঁধারে আমাদের ৪বিঘা জমির ধান ক্ষেতে ঘাস মারা ওষুধ স্প্রে করে দেয়া হয়। আমরা এর সঠিক বিচার চাই। তিনি মামলা করবেন বলে জানান।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম