শেরপুরের নকলায় উপজেলায় জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে স্মরণসভা
স্টাফ রিপোর্টার: রকিব হাসান রবিন, নকলা, শেরপুর
শেরপুরের নকলায় উপজেলায় জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর শনিবার দুপুরে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ হলরুমে ওই স্মরণসভার আয়োজন করে।
স্মরণসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন সহকারি কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, নকলা সেনাক্যাম্পের প্রতিনিধি ক্যাপ্টেন সজীব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হক তালুকদার চান মিয়া ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, পৌর বিএনপি’র আহবায়ক কামরুল আলম খান ও সদস্য সচিব আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম পলাশ, জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার সাবেক আমির খাদেমুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের প্রতিনিধি সাব্বির আহমেদ ও এসএম মাসুম, শহীদ পরিবারের সদস্য ফরিদ হাসান, আহত ইসরাফিল, হাছর উদ্দিন, হাসিবুল হাসান, সোহাগ মিয়া, সুজন মিয়া ও বাহার আলী, আহত আক্রাম হোসেনের মাতা অজুফা বেগম, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহমেদ ও আরিফুর রহমান প্রমুখ।
উল্লেখ্য যে, জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত নকলা উপজেলার ২ জন শহীদ ও ৮ জন আহত হয়েছিলেন বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
তীব্র গ্যাস সংকটের কারণে ময়মনসিংহের, ভালুকাতে ২০টি শিল্পকারখানার শ্রমিকদের ছুটি দেয়া হয়েছে
21 Aug 2026
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী: ফুলবাড়িয়া বিএনপিতে তিন বলয়ের পৃথক দোয়া মাহফিল:
15 Aug 2026
ফুলবাড়িয়ায় বিএনপির রাজনীতিতে তিন বলয়:তৃণমূলে বিভাজনের আক্ষেপ:
15 Aug 2026
ফুলবাড়ীয়ায় ফ্যামিলি কার্ড শুমারি নিয়ে তোলপাড়:
13 Aug 2026
মাঠে থাকুক তারুণ্য, দূরে থাকুক মাদক ও অনলাইন জুয়া
11 Aug 2026