নকলায় দ্যা গুড পিপলস এর ত্রাণ বিতরণ
প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক
রবিবার, 01 ডিসেম্বর, 2024
1 বার পঠিত
স্টাফ রিপোর্টার: রকিব হাসান রবিন, নকলা, শেরপুর
দক্ষিন কোরিয়ার সংস্থা দ্যা গুড পিপলস ইন্টারন্যাশনাল এর মাধ্যমে শেরপুর জেলাধীন নকলা উপজেলা ও নালিতাবাড়ীতে বন্যায় কবলিত ক্ষতিগ্রস্থ্য একহাজার দুইশত পরিবারের মাঝে খাদ্য সহায়তা এবং শীতকম্বল বিতরণ করেছেন। স্থানীয় প্রশাসন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নকলা উপজেলা শাখার সভাপতি ডাঃ শফিউজ্জামান রানা এবং সংশ্লিষ্ট সেচ্ছাসেবীদের মাধ্যমে জরিপ কার্য পরিচালনা করার পর টোকেন পদ্বতিতে এসব কার্যক্রম পরিচালনা করে বলে জানিয়েছেন দ্যা গুড পিপলস এর কর্মকর্তারা। বন্যা পরবর্তী সময়ে মানুষের হাহাকার অবস্থা যখন চরম সীমায় পৌঁছায় ঠিক তখনই ক্ষতিগ্রস্থদের পাশে দাড়াতে সহযোগীতার হাত বাড়ায় কোরিয়া ভিত্তিক সংস্থা দ্যা গুড পিপলস। ত্রানগুলির মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবন, গুড়োদুধ, চিড়া, ওরাল স্যালাইন এবং উন্নতমানের শীত কম্বল।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
তীব্র গ্যাস সংকটের কারণে ময়মনসিংহের, ভালুকাতে ২০টি শিল্পকারখানার শ্রমিকদের ছুটি দেয়া হয়েছে
21 Aug 2026
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী: ফুলবাড়িয়া বিএনপিতে তিন বলয়ের পৃথক দোয়া মাহফিল:
15 Aug 2026
ফুলবাড়িয়ায় বিএনপির রাজনীতিতে তিন বলয়:তৃণমূলে বিভাজনের আক্ষেপ:
15 Aug 2026
ফুলবাড়ীয়ায় ফ্যামিলি কার্ড শুমারি নিয়ে তোলপাড়:
13 Aug 2026
মাঠে থাকুক তারুণ্য, দূরে থাকুক মাদক ও অনলাইন জুয়া
11 Aug 2026