দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

দুর্গাপুরে নানা আয়োজনে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক মঙ্গলবার, 03 ডিসেম্বর, 2024 1 বার পঠিত
দুর্গাপুরে নানা আয়োজনে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

স্টাফ রিপোর্টার, মোঃ আরিফুল ইসলাম মুরাদ,
(নেত্রকোণা) 

নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে পালিত হয়েছে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস।

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের এসডিডিবি প্রকল্পের আয়োজনে মঙ্গলবার দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়৷ এই আয়োজনে সার্বিক সহযোগিতা করে দুর্গাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।

প্রতিবন্ধী দিবসের এই আয়োজনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজওয়ানুল কবির। দুর্গাপুর ডিসি কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কারিতাস এসডিডিবি প্রকল্পের এ্যানিমেটর সারেন তজু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস মাঠ সমন্বয়কারী ছবি ম্রং,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুল তালুকদার,দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার এবং আইসিটি কর্মকর্তা সামিউল আলম শামীম।

আলোচনাকালে বক্তারা বলেন,প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

কারিতাসের এই আয়োজনে দুর্গাপুরের বিভিন্ন এলাকার প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম