শেরপুরের নকলা উপজেলায় ওভারলোড পণ্যবাহী ট্রাক চাপায় এক শিশুর অকাল মৃ’ত্যু
স্টাফ রিপোর্টার: রকিব হাসান রবিন, নকলা, শেরপুর
শেরপুরের নকলায় পণ্যবাহী ট্রাক চাপায় মো. তাকরিম (২) নামে এক শিশুর মারা গেছে । এ ঘটনায় গুরুতর আহত হয়ে শিশুটির নানী সিন্দুরী বেগম (৬০) হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধায় উপজেলার ধুকুড়িয়া পশ্চিম পাড়া (ছত্রকোনা) এলাকায় ময়মনসিংহ-নালিতাবাড়ী আঞ্চলিক সড়কে ঘটনাটি ঘটে।নিহত তাকরিম উপজেলার ২নং নকলা ইউনিয়নের ধুকুড়িয়া পশ্চিম পাড়া (ছত্রকোনা) এলাকার রেফাজ উদ্দিনের ছেলে। ৫ ভাই-বোনের মধ্যে সে সবার ছোট এবং বাবার একমাত্র ছেলে সন্তান ছিল। আহত সিন্দুরী বেগম ওই এলাকার মৃত কফিল উদ্দিনের স্ত্রী এবং নিহতের নানী।
প্রত্যক্ষদর্শী জানায়, মঙ্গলবার ৩ ডিসেম্বর সন্ধার দিকে তাকরিম রাস্তার পাশে তার নানীর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে দৌড়ে রাস্তা পার হতে গেলে নালিতাবাড়ী থেকে শেরপুর গামী পণ্যবাহী একটি ট্রাকের চাপায় সে ঘটনাস্থলেই মারা যায়। এসময় নাতিকে রক্ষা করতে গিয়ে নানী সিন্দুরী বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা বৃদ্ধা সিন্দুরী বেগমকে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই ড্রাইভার পালিয়ে যায়। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে । এ বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম চলমান আছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
তীব্র গ্যাস সংকটের কারণে ময়মনসিংহের, ভালুকাতে ২০টি শিল্পকারখানার শ্রমিকদের ছুটি দেয়া হয়েছে
21 Aug 2026
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী: ফুলবাড়িয়া বিএনপিতে তিন বলয়ের পৃথক দোয়া মাহফিল:
15 Aug 2026
ফুলবাড়িয়ায় বিএনপির রাজনীতিতে তিন বলয়:তৃণমূলে বিভাজনের আক্ষেপ:
15 Aug 2026
ফুলবাড়ীয়ায় ফ্যামিলি কার্ড শুমারি নিয়ে তোলপাড়:
13 Aug 2026
মাঠে থাকুক তারুণ্য, দূরে থাকুক মাদক ও অনলাইন জুয়া
11 Aug 2026