দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

নালিতাবাড়ীতে হেরোইনসহ শহর ছাত্রদলের আহ্বায়কসহ ৪ মাদক কারবাড়ি গ্রে’ফতার

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শুক্রবার, 06 ডিসেম্বর, 2024 1 বার পঠিত
নালিতাবাড়ীতে হেরোইনসহ শহর ছাত্রদলের আহ্বায়কসহ ৪ মাদক কারবাড়ি গ্রে’ফতার

স্টাফ রিপোর্টার: রকিব হাসান রবিন, নকলা, শেরপুর

সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শেরপুরের নালিতাবাড়ীতে ৫ পুড়িয়া হেরোইনসহ নালিতাবাড়ী শহর ছাত্রদলের আহ্বায়ক ফরিদ আলমসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে পৌরশহরের কালিনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করে যৌথবাহিনী।

গ্রেফতারকৃতরা হলেন, পৌরশহরের মধ্য কালিনগর এলাকার মজিবর রহমানের পুত্র শহর ছাত্রদলের আহ্বায়ক ফরিদ আলম (৩২), একই এলাকার মৃত সৈয়দ আলীর পুত্র হাবির উদ্দিন (৪৫), গড়কান্দা এলাকার আশ্রাব আলীর পুত্র শহিদুল ইসলাম (৩২), শেরপুর সদর উপজেলার খাটুয়া কুমড়ী এলাকার মৃত আব্দুল লতিফের পুত্র নাজমুল হক (২৭)

সূত্র জানায়, পৌরশহরের কালিনগর এলাকায় পরিত্যক্ত একটি ছাপড়া ঘরে কতিপয় ব্যক্তি অবৈধ মাদক বেচাকেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সেনাবাহিনী ও থানা পুলিশের একটি দল। এসময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ফরিদ আলম, হাবির উদ্দিন, শহীদুল ইসলাম ও নাজমুল হককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাসী করে সিগারেটের প্যাকেটে সাদা পলিথিনে মোড়ানো ৫ পুড়িয়া হেরোইন উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর আদালতে প্রেরণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম