দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নকলা উপজেলায় ২১ কেজি গাঁজাসহ তিন বিশিষ্ট মাদক কারবারিকে গ্রেফতার

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক রবিবার, 08 ডিসেম্বর, 2024 1 বার পঠিত
শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নকলা উপজেলায় ২১ কেজি গাঁজাসহ তিন বিশিষ্ট মাদক কারবারিকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রকিব হাসান রবিন, নকলা, শেরপুর

শেরপুরের নকলা উপজেলায় ২১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ

শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ৮ ডিসেম্বর দিবাগত রাত ২টার দিকে নকলা উপজেলার হলপট্টি মোড়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- শেরপুর সদর উপজেলার তেতুলিয়া গ্রামের মোঃ নওশেদ এর ছেলে মোঃ নয়ন (২২), তারাকান্দি গ্রামের মোঃ পিয়ার আলীর ছেলে মোঃ রাছেল (২৪) ও মধ্য তারাকান্দি গ্রামের আব্দুল খালেক এর ছেলে মোঃ আলামিন (২৮) (সিএনজি ড্রাইভার)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক ফয়সাল মাহমুদ এর নেতৃত্বে উপ-পরিদর্শক মোঃ আল মাসুদ, কং আশরাফুল ইসলাম, আজিজুল হাকিম, রাশেদ মাহমুদ, অনিক মল্লিক সঙ্গীয় ফোর্সসহ শেরপুর জেলার নকলা উপজেলার শেরপুর টু ময়মনসিংহ রোড় হলপট্টি মোড় এলাকায় মিন্টু মিয়ার চায়ের দোকানের সামনে রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় একটি সিএনজির গতিরোধ করলে মাদক কারবারি মোঃ নয়ন, মোঃ রাছেল, মোঃ আলামিনকে আটক করে। পরে ওই সিএনজি তল্লাশী করে একটি প্লাস্টিকের বস্তার ভিতর পলিথিনে কসটেপ দ্বারা মোড়ানো গাঁজার বড় ১০টি প্যাকেট থেকে ২১ কেজি গাঁজা উদ্ধার করে।

এব্যাপারে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক ফয়সাল মাহমুদ তিন মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, মাদক কারবারিরা এক স্বীকারোক্তিতে বলেন তারা সিএনজি দিয়ে গাঁজা পরিবহন করেন এবং শেরপুর জেলার বিভিন্ন এলাকায় পরস্পর যোগসাজসে গাঁজা বিক্রি করে। ওই তিন মাদক কারবারিকে রোববার দুপুরে নকলা থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে নকলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম