দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

শেরপুর নকলায় বেগম রোকেয়া দিবস পালন ৪ জয়িতাকে সংবর্ধনা ও বিশেষ সম্মাননা প্রদান

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক সোমবার, 09 ডিসেম্বর, 2024 1 বার পঠিত
শেরপুর নকলায় বেগম রোকেয়া দিবস পালন ৪ জয়িতাকে সংবর্ধনা ও বিশেষ সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার: রকিব হাসান রবিন, নকলা, শেরপুর

“নারী কন্যার সুরক্ষা করি; সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নকলা উপজেলা পরিষদ হলরুমে বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়।সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২৪ পালিত হয়েছে। এবং চারজন জয়িতা কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিএ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ নাছরিন জাহান আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন; ইউএনও দীপ জন মিএ আরও উপস্থিত ছিলেন নকলা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম নকলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সিদ্দিকুর রহমান বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (BMSF) নকলা উপজেলা শাখার সম্মানিত সভাপতি ডাঃশফিউজ্জামান রানা সাধারণ সম্পাদক আরিফুর রহমান সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া ও সংবাদ মাধ্যম কর্মীবৃন্দ।
অনুষ্ঠান শেষে সফল জননী ও শ্রেষ্ঠ জয়িতা বাংলার ৪ নারীকে সংবর্ধনা দেওয়া হয়। বেগম রোকেয়া কে স্মরণ করে নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে এবং নারী উন্নয়নে অসামান্য অবদান রেখেছে সকল প্রতিকূলতা পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আজকের এই জয়িতারা তাই আন্তর্জাতিক বেগম রোকেয়া দিবসে বেগম রোকেয়া কে জাতী আজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম