দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

দুর্গাপুরে পুকুরে ডুবে শিশুর মৃ’ত্যু

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বুধবার, 11 ডিসেম্বর, 2024 1 বার পঠিত
দুর্গাপুরে পুকুরে ডুবে শিশুর মৃ’ত্যু

স্টাফ রিপোর্টার, মোঃ আরিফুল ইসলাম মুরাদ, নেত্রকোণা

নেত্রকোনার দুর্গাপুরে পুকুরে ডুবে আহমাদ আল মাহির (২১ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চণ্ডীগড় ইউনিয়নের আলমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশু আহমাদ আল মাহির আলমপুর গ্রামের মো. কামরুজ্জামান ও দুলনা আক্তার দম্পতির একমাত্র সন্তান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির উঠানে খেলছিল মাহির। এসময় তার মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর মাহিরকে উঠানে না দেখে পরিবারের সদস্যরা খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বাড়ির কাছের একটি পুকুরে শিশুটির ভাসমান দেহ দেখতে পান স্বজনরা।

শিশুটিকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার এসআই জহিরুল ইসলাম বলেন, “শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবারের কোনো অভিযোগ বা সন্দেহ নেই। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম