আধুনিক বাংলা কবিতার রাজপুত্র প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ আর আমাদের মাঝে নেই
স্টাফ রিপোর্টার: রকিব হাসান রবিন, নকলা, শেরপুর
আধুনিক কবি হেলাল হাফিজ আজ মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমান।
বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, আজ দুপুর আড়াইটার দিকে রাজধানীর শাহবাগে অবস্থিত সুপার হোমের বাথরুমে পড়ে গিয়ে রক্তক্ষরণ হয় হেলাল হাফিজের। কর্তৃপক্ষ তাকে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন।
হেলাল হাফিজের জন্ম ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায়। ১৯৮৬ সালে প্রকাশিত তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ দিয়েই মানুষের হৃদয়ে আসন করে নেন হেলাল হাফিজ।
এ পর্যন্ত বইটির মুদ্রণ হয়েছে ৩৩ বারেরও বেশি। লেখালেখির পাশাপাশি হেলাল হাফিজ দৈনিক যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন এই গুণীজন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
তীব্র গ্যাস সংকটের কারণে ময়মনসিংহের, ভালুকাতে ২০টি শিল্পকারখানার শ্রমিকদের ছুটি দেয়া হয়েছে
21 Aug 2026
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী: ফুলবাড়িয়া বিএনপিতে তিন বলয়ের পৃথক দোয়া মাহফিল:
15 Aug 2026
ফুলবাড়িয়ায় বিএনপির রাজনীতিতে তিন বলয়:তৃণমূলে বিভাজনের আক্ষেপ:
15 Aug 2026
ফুলবাড়ীয়ায় ফ্যামিলি কার্ড শুমারি নিয়ে তোলপাড়:
13 Aug 2026
মাঠে থাকুক তারুণ্য, দূরে থাকুক মাদক ও অনলাইন জুয়া
11 Aug 2026