শ্যামগঞ্জে যৌথ অভিযানে ইয়াবা ও অস্ত্রসহ আ’টক ১
মোঃ আরিফুল ইসলাম মুরাদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ১৪ ডিসেম্বর ২০২৪ তারিখ সন্ধ্যা ৬:৩০ মিনিটে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ এলাকায় সেনাবাহিনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে মো. মঞ্জু তালুকদার (৫৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার বাড়ি থেকে ১৪ পিস ইয়াবা, দেশীয় অস্ত্র এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিকে মাদকদ্রব্যসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিযানের নেতৃত্বদানকারী মেজর নাজমুজ সাকিব, কোম্পানি কমান্ডার, ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, নেত্রকোনা আর্মি ক্যাম্প জানান যে সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, শ্যামগঞ্জসহ পূর্বধলা উপজেলায় নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। এলাকাবাসীকে মাদক ব্যবসার বিরুদ্ধে সচেতন হতে এবং মাদক সংক্রান্ত যেকোনো তথ্য প্রদান করে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
তীব্র গ্যাস সংকটের কারণে ময়মনসিংহের, ভালুকাতে ২০টি শিল্পকারখানার শ্রমিকদের ছুটি দেয়া হয়েছে
21 Aug 2026
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী: ফুলবাড়িয়া বিএনপিতে তিন বলয়ের পৃথক দোয়া মাহফিল:
15 Aug 2026
ফুলবাড়িয়ায় বিএনপির রাজনীতিতে তিন বলয়:তৃণমূলে বিভাজনের আক্ষেপ:
15 Aug 2026
ফুলবাড়ীয়ায় ফ্যামিলি কার্ড শুমারি নিয়ে তোলপাড়:
13 Aug 2026
মাঠে থাকুক তারুণ্য, দূরে থাকুক মাদক ও অনলাইন জুয়া
11 Aug 2026