দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

সখিপুরে লেবুর বাগানে ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বৃহস্পতিবার, 23 জানুয়ারী, 2025 1 বার পঠিত
সখিপুরে লেবুর বাগানে ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার

 

মোঃ হাসান আলী স্টাফ রিপোর্টার সখিপুর :- টাঙ্গাইলের সখিপুরে আব্দুস সালাম(৪৮) নামের এক ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার(২২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সালাম মিয়া ওই এলাকার মৃত আমির আলীর ছেলে। তিনি হাসানগঞ্জ চকচকিয়া বাজারে একটি মুদির দোকান চালাতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১০ টার দিকে তিনি তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পরে তিনি বাড়ি না আসায় তার স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে ২০০ মিটার দূরে একটি লেবুর বাগানে তার জবাই করা লাশ দেখতে পায় স্বজনরা। খবর পেয়ে সখিপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়।
নিহতের স্ত্রী বাছাতন বেগম বলেন, আমার স্বামী তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি না ফেরায় আমরা তাকে সারারাত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোথাও পাইনি। পরদিন সকালে আমাদের লেবুবাগানে তার জবাই করা লাশ পাওয়া যায়।

নিহতের মেয়ে ফাতেমা আক্তার বলেন, আমার জানামতে বাবার কোনো শত্রু ছিল না। কে বা কারা আমার সহজ-সরল বাবাটাকে নির্মমভাবে জবাই করে হত্যা করেছে আমি তাদের বিচার চাই।

সখিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের রহস্য দ্রুত উদঘাটন করে আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম