দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

হাতিয়ায় আগুনে পুড়ে ছাই ১১টি দোকান ও ২টি বসতঘর

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বৃহস্পতিবার, 23 জানুয়ারী, 2025 1 বার পঠিত
হাতিয়ায় আগুনে পুড়ে ছাই ১১টি দোকান ও ২টি বসতঘর

মোহাম্মদ দিদার উদ্দিন ক্রাইম রিপোর্টার হাতিয়া -নোয়াখালীর হাতিয়ায় আগুনে পুড়ে গেছে ১১টি দোকান ও ২টি বসতঘর। গতকাল বুধবার মধ্য রাতে উপজেলার সুখচর ইউনিয়নের আফাজিয়া বাজারে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত পৌনে ১২টার দিকে আফাজিয়া বাজারের কসমেটিকসের একটি দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১১টি দোকান ও দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে দোকান মালিকদের একজন জানান, আগুনে কাপড়ের দোকান, মুদি দোকান, চায়ের দোকান, কসমেটিকসের দোকান, গ্যাসের দোকানসহ বিভিন্ন দোকান পুড়ে গেছে। আর এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

হাতিয়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার হারুনুর রশীদ জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যেই ১১ দোকান ও দুটি বসতঘর পুড়ে যায়। বসত ঘর এর আগুনে ক্ষতি হয়েছে আনুমানিক ২০ লাখ টাকার। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম