ভালুকা-গফরগাঁও রোডে ডাম্প ট্রাক-সিএনজি সংঘর্ষ: নিহত ১, আহত ৪
আদিলুর রহমান,গফরগাঁও ময়মনসিংহ
ময়মনসিংহের ভালুকা টু গফরগাঁও সড়কের ধীতপুর বাজার এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। ডাম্প ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
শনিবার (২২/০২/২০২৫)সকাল/(আনুমানিক ৭:৪৫ ) এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গফরগাঁও থেকে ভালুকাগামী সিএনজি অটোরিকশাটি ধীতপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
নিহত ও আহতদের পরিচয়:অঙ্গাত
দুর্ঘটনায় সিএনজির এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পরে গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয়দের বক্তব্য:
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানিয়েছেন, ধীতপুর বাজার এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। সড়কটির উন্নয়ন ও যান চলাচলের নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করার দাবি জানান তারা।
উল্লেখ্য, সড়ক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট প্রশাসনকে আরও কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্টাফ রিপোর্টার
আদিলুর রহমান গফরগাঁও ময়মনসিংহ। ২২/০২/২৫
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
তীব্র গ্যাস সংকটের কারণে ময়মনসিংহের, ভালুকাতে ২০টি শিল্পকারখানার শ্রমিকদের ছুটি দেয়া হয়েছে
21 Aug 2026
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী: ফুলবাড়িয়া বিএনপিতে তিন বলয়ের পৃথক দোয়া মাহফিল:
15 Aug 2026
ফুলবাড়িয়ায় বিএনপির রাজনীতিতে তিন বলয়:তৃণমূলে বিভাজনের আক্ষেপ:
15 Aug 2026
ফুলবাড়ীয়ায় ফ্যামিলি কার্ড শুমারি নিয়ে তোলপাড়:
13 Aug 2026
মাঠে থাকুক তারুণ্য, দূরে থাকুক মাদক ও অনলাইন জুয়া
11 Aug 2026