দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

পুলিশের বিশেষ অভিযানে ঈশ্বরগঞ্জে গ্রেফতার ৮ জন

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক রবিবার, 23 ফেব্রুয়ারি, 2025 1 বার পঠিত
পুলিশের বিশেষ অভিযানে ঈশ্বরগঞ্জে গ্রেফতার ৮ জন

আশরাফুল ইসলাম,ঈশ্বরগঞ্জ,ময়মনসিংহ

 

ঈশ্বরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে আট আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে রবিবার আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কাওলিকান্দা গ্রামের আবুল কালাম ভূইয়ার পুত্র পারভেজ ভূইয়া (২০), নরসিংদী জেলার পলাশ উপজেলার সুলতানপুর গ্রামের সাইফুল ইসলামের পুত্র শুভ মিয়া (১৯), ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকার ভাটি ঘাগড়া গ্রামের মফিজ উদ্দিনের পুত্র আশরাফুল (২৫), ফুলবাড়ীয়া উপজেলার নয়ানবাড়ী গ্রামের মৃত ফজলুল হকের পুত্র আবু বকর সিদ্দিক (২৬), ঈশ্বরগঞ্জ উপজেলার চরাশিয়া গ্রামের মৃত আজিম উদ্দিনের পুত্র আবুল বাশার (৪৩), উত্তর বনগাঁও গ্রামের মৃত ওমর আলীর পুত্র মনিরুজ্জামান ওরফে শামীম (৩৫), বিজয়পুর গ্রামের সুবেদ আলী ইলাইয়ের পুত্র বাবুল ওরফে ইয়াছিন (৩৯) ও গৌরীপুর উপজেলার তেরশিরা গ্রামের মুন্না মিয়ার পুত্র উজ্জল মিয়া (২৫)।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ও গৌরিপুর সার্কেল স্যারের তত্ত্বাবধানে আঠারবাড়ী পুলিশ তদন্তকেন্দ্র থেকে পুলিশকে জিম্মি করে আসামি ছিনতাই ঘটনায় ৬ জন ও চুরি মামলায় ২ আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। জনগণের নিরাপত্তা এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আমরা সবসময় তৎপর আছি। স্থানীয় জনগণ যদি আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেন, তবে অপরাধ দমনে আরও সঠিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে বলে জানান।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম