নওগাঁর পত্নীতলায় সাড়ে চার হাজার কৃষক পেলো প্রণোদনার সার ও বীজ
প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক
মঙ্গলবার, 15 এপ্রিল, 2025
1 বার পঠিত
লেমন পত্নীতলা (নওগাঁ) :-
নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৪/২৫ অর্থবছরের মৌসুমী প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার (১১টি) ইউনিয়ন ও নজিপুর পৌর এলাকার সাড়ে চার হাজার প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি অফিসে কৃষকদের মাঝে এসব সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন।এ সময় তিনি বলেন, ‘ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের প্রণোদনা কর্মসূচীর আওতায় (৪৫০০) কৃষককে সার ও বীজ বিতরণ করা হয়। তিনি এসব সার ও শস্যের বীজ কৃষকদের সুষ্ঠুভাবে কাজে লাগানোর পরামর্শ দেন।’
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার মোহাইমিনুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিস মশিউর রহমান ও উপসহকারী কৃষি অফিসারবৃন্দ।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
দাস হতে পারিনি বলেই অনেকের মতো আমিও আওয়ামী লীগ বেরিয়ে এসেছি”-বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। মোহাম্মদ আসাদুজ্জামান
01 Aug 2026
বরিশালের গৌরনদী উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান
13 Jul 2026
বিদেশি বীজের নির্ভরতা কমাতে নতুন পাটের বীজ উদ্ভাবনে গবেষণা চলছে—পাট প্রতিমন্ত্রী
12 Jul 2026
সবাই আগে বাংলাদেশ, বৃক্ষরোপনে ইতিহাস গড়লেন ঠাকুরগাঁওয়ে কর্মচারীগণ
11 Jul 2026
পাঁচবিবির জলাশয়ে দেশীয় মাছের মেলা: বংশবৃদ্ধির পথে বাধা ‘চায়না দুয়ারী জাল’
10 Jul 2026