দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

কৃষি জমি নষ্ট—ঋণের বোঝায় অসহায় রমজান আলী, সাহায্যের আবেদন

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বৃহস্পতিবার, 09 এপ্রিল, 2026 2 বার পঠিত
কৃষি জমি নষ্ট—ঋণের বোঝায় অসহায় রমজান আলী, সাহায্যের আবেদন

শহিদুল ইসলাম নিকলী,কিশোরগঞ্জ:

 

৯ এপ্রিল ২০২৬

 

কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাসিন্দা মোঃ রমজান আলী আজ চরম দুঃসময়ের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। জীবনের অভাব-অনটন দূর করে স্বচ্ছলতা ফেরানোর আশায় তিনি মানুষের কাছ থেকে টাকা ধার করে কৃষিকাজে বিনিয়োগ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রমজান আলী বড় কান্দা গ্রামের বাসিন্দা মোঃ শাহাবুদ্দীনের কাছ থেকে এক বছরের জন্য প্রায় তিন একর কৃষি জমি লিজ নেন। তার পরিকল্পনা ছিল—এই জমিতে ফসল উৎপাদনের মাধ্যমে ঋণ পরিশোধ করে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটানো।
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন প্রতিকূলতার কারণে তার চাষকৃত জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে যায়। ফলে তিনি যেমন বিনিয়োগকৃত টাকা হারান, তেমনি ঋণের বোঝা আরও ভারী হয়ে ওঠে।
বর্তমানে যাদের কাছ থেকে তিনি টাকা ধার নিয়েছিলেন, তারা একে একে তার বাড়িতে এসে টাকা পরিশোধের জন্য চাপ দিচ্ছেন। এতে করে রমজান আলী মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন।
রমজান আলী বলেন,
“আমি মানুষের কাছ থেকে টাকা এনে চাষাবাদ করছিলাম, আশা ছিল ফসল বিক্রি করে সব ঋণ শোধ করবো। কিন্তু সব ফসল নষ্ট হয়ে গেছে। এখন আমি কী করবো বুঝতে পারছি না। সবাই টাকা চাইতেছে, আমি খুব অসহায় হয়ে গেছি।”
এমন পরিস্থিতিতে তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি এবং মানবিক সংগঠনগুলোর কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
স্থানীয়দের মতে, যথাযথ সহযোগিতা পেলে রমজান আলী আবার ঘুরে দাঁড়াতে পারবেন এবং তার পরিবার নতুন করে বাঁচার আশা ফিরে পাবে।
মানবিক সহায়তা এখনই প্রয়োজন—রমজান আলীর পাশে দাঁড়ানোই হতে পারে একটি পরিবারের বাঁচার শেষ ভরসা।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম