দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

ইমামের বিরুদ্ধে বিচার দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী, ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক রবিবার, 21 জুন, 2026 1 বার পঠিত
ইমামের বিরুদ্ধে বিচার দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী, ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

 

ক্রাইম রিপোর্টার:-(ময়মনসিংহ জেলা প্রতিনিধি)

ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন উপজেলার চিকনা মনোহর গ্রামে নুছাইবা (সাড়ে ৪ বা ৪) নামের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় হাসেন আলী শেখ বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব শাহিনুর ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী শিশুর মায়ের দাবি, তার মেয়েকে মসজিদের ভেতরে পড়াতেন অভিযুক্ত ইমাম। তিনি জানান, মেয়ের খোঁজ নিতে গিয়ে তিনি মসজিদের ভেতরে অভিযুক্তকে উলঙ্গ অবস্থায় দেখতে পান। একই সময় তার মেয়েকেও উলঙ্গ অবস্থায় দেখতে পান বলে অভিযোগ করেন তিনি।

শিশুটির মা বলেন, “আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই, যেন ভবিষ্যতে আর কোনো শিশুর সঙ্গে এমন ঘটনা না ঘটে।”

জানা গেছে, ভুক্তভোগী শিশুটির বাবা একজন অসহায় দিনমজুর। পরিবারের সদস্যরা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় এলাকাবাসী অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সুষ্ঠু বিচারের দাবি জানান। তারা বলেন, শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

তবে এ বিষয়ে অভিযুক্ত শাহিনুর ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম