দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

ময়মনসিংহ নগরীতে চুরি, ছিনতাই ও মাদকবিরোধী যৌথ অভিযান: পুলিশের কঠোর অবস্থান

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক রবিবার, 21 জুন, 2026 1 বার পঠিত
ময়মনসিংহ নগরীতে চুরি, ছিনতাই ও মাদকবিরোধী যৌথ অভিযান: পুলিশের কঠোর অবস্থান

মো: হোসাইন নাঈম স্টাফ রিপোর্টার , ময়মনসিংহ :-ময়মন্সিংহ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক যৌথ অভিযান পরিচালনা করেছে পুলিশ। জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক দিকনির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং ৩ নম্বর পুলিশ ফাঁড়ির সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুল হক। তাদের সঙ্গে অংশগ্রহণ করেন ৩ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জালাল উদ্দিন, এসআই মোঃ সোহেল রানা এবং সংশ্লিষ্ট ইউনিটের সঙ্গীয় অফিসার ও ফোর্স সদস্যরা।

পুলিশ সূত্রে জানা যায়, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, ব্যস্ততম মোড়, জনসমাগমপূর্ণ এলাকা এবং অপরাধপ্রবণ বিভিন্ন পয়েন্টে একযোগে তল্লাশি ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হয়। চুরি, ছিনতাই, মাদক কারবার, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ অভিযান বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অভিযান চলাকালে সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, যানবাহন তল্লাশি এবং বিভিন্ন স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে অপরাধ প্রতিরোধে তথ্য সহায়তার আহ্বানও জানানো হয়।

পুলিশ কর্মকর্তারা জানান, মাদক, চুরি ও ছিনতাইমুক্ত নিরাপদ ময়মনসিংহ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। কোনো অপরাধী বা অপরাধচক্রকে ছাড় দেওয়া হবে না এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা কঠোর অবস্থানে থাকবে।

নগরবাসী পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত টহল ও যৌথ অভিযান অব্যাহত থাকলে অপরাধ প্রবণতা আরও কমে আসবে এবং সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধ বৃদ্ধি পাবে।

ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে জনগণকে অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে, যাতে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত নগরী গড়ে তোলা সম্ভব হয়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম