কুড়িগ্রামে বাসদের উদ্যোগে লাল পতাকা মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার, মো : মিনহাজুল ইসলাম মিলন, কুড়িগ্রাম
কুড়িগ্রামে বাসদের উদ্যোগে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । বাসদের ৪৪ তম ও রুশ বিপ্লবের ১০৭ তম বার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয় । শুরুতে শহীদ মিনার চত্বর থেকে একটি লাল পতাকা মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । পরে “সব হাতে কাজ চাই মর্যাদাপূর্ণ জীবন চাই ” অহ্বান এর মাধ্যমে শহীদ মিনারে অনুষ্ঠিত হয় সমাবেশ । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ । কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমরেড ফুলবর রহমান এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আব্দুল কুদ্দুস ,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এড. সামছুল হক সরকার, বাসদ নেতা জাহঙ্গীর আলম,সাঈদ আকতার আমীন,দুলাল বোস,রোস্তম আলী বি এস , সিপিবি নেতা আক্তারুল ইসলাম রাজু প্রমুখ ।
বক্তারা গণঅভ্যুত্থানের চেতনায় শোষণ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সমাজতন্ত্রের লড়াই বেগবান করার আহ্বান জানিয়ে বিভিন্ন দাবী তুলে বক্তব্য রাখেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
বিদ্যুৎ সংকটে গংগাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন- কাজী মোঃ রিদওয়ানুল বারী জিয়ন
20 Aug 2026
দুই বছরে রংপুরে ৪ জেলা প্রশাসক বদলি, ক্ষোভ-অসন্তোষ
20 Aug 2026
রংপুরের গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার
19 Aug 2026
পীরগঞ্জে ৩২ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
22 Jun 2026
জামালগঞ্জে সুরমা নদীর ওপর সেতু নির্মাণে আশার আলো উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা
16 Jun 2026