দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

বিদ্যুৎ সংকটে গংগাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন- কাজী মোঃ রিদওয়ানুল বারী জিয়ন

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বৃহস্পতিবার, 20 আগস্ট, 2026 2 বার পঠিত
বিদ্যুৎ সংকটে গংগাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন- কাজী মোঃ রিদওয়ানুল বারী জিয়ন

 

গংগাচড়া(রংপুর)-বিশেষ প্রতিনিধি: শামীম ওসমান

বিদ্যুৎ সংকটে গংগাচড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় রোগীদের দুর্ভোগের কথা বিবেচনা করে নিজ অর্থায়নে অত্যাধুনিক হাইব্রিড সোলার ইনভার্টার ও আইপিএস ব্যবস্থা করে দিয়েছেন গংগাচড়ার কৃতি সন্তান ও স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মো. কে এম রেজওয়ানুল বারী জিওন।

জানা যায়, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ের কারণে স্বাস্থ্য কমপ্লেক্সটির রোগী, স্বজন ও চিকিৎসক-কর্মচারীদের নানা সমস্যায় পড়তে হচ্ছিল। বিশেষ করে রাতের বেলায় বিদ্যুৎ চলে গেলে জরুরি চিকিৎসাসেবা, রোগীদের পরীক্ষা এবং চিকিৎসা সরঞ্জাম পরিচালনায় ভোগান্তি বাড়ত। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিজ অর্থে হাসপাতালের জন্য আধুনিক হাইব্রিড সোলার ইনভার্টার ও আইপিএসের ব্যবস্থা করেন জিওন।

 

এ উদ্যোগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় বাসিন্দারা জিওনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনেকে কমেন্ট করে বলেছেন, ‘গংগাচড়াবাসী আপনার কাছে কৃতজ্ঞ।’

 

জিওন বলেন, ‘গংগাচড়ার মানুষের জন্য কিছু করতে পারা আমার দায়িত্ব ও সৌভাগ্যের বিষয়। হাসপাতালের বিদ্যুৎ সংকটের কারণে রোগীদের কষ্ট হচ্ছে দেখে নিজ অর্থে এই হাইব্রিড সোলার ইনভার্টার ও আইপিএসের ব্যবস্থা করেছি। ভবিষ্যতেও অবহেলিত জনগণের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’

 

তিনি আরও বলেন, হাইব্রিড সোলার ইনভার্টার ও আইপিএস ইতোমধ্যে ঢাকা থেকে পাঠানো হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে এগুলো স্থাপন ও চালু করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

 

এলাকাবাসী বলেন, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা করা অত্যন্ত মানবিক উদ্যোগ। জিওনের এই উদ্যোগে রোগী ও স্বজনদের দুর্ভোগ অনেকটাই কমবে। অবহেলিত জনগণের কল্যাণে তাঁর এমন উদ্যোগ গংগাচড়ার জন্য গর্বের বিষয়।

স্থানীয়রা জিওনের এই উদ্যোগের প্রশংসা করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি তাঁর ব্যবসা ও ব্যক্তিগত জীবনের সাফল্য কামনা করে বলেন, ‘আল্লাহ তাঁর রিজিকে বরকত দান করুন।’

 

গংগাচড়াবাসীর প্রত্যাশা, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরাও এ ধরনের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসবেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম