রংপুরের গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার
(রংপুর) প্রতিনিধি শামীম ওসমান বিশেষ প্রতিনিধি: গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ের অভিযোগে লিয়ন মিয়া নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছে। তিনি নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে উপজেলার মধ্য কচুয়া এলাকার মোকাররম হোসেনের মেয়ে মাহফুজা আক্তার রিয়া মনিকে বিয়ে করেন। লিয়নের দেওয়া পরিচয় বিশ্বাস করেই মেয়ের পরিবার বিয়েতে সম্মতি দেয়।
তবে বিয়ের পর তার পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে পরিবারের সদস্যরা খোঁজখবর শুরু করেন। একপর্যায়ে তার ব্যবহৃত পরিচয়পত্র ও অন্যান্য নথিপত্র নিয়ে প্রশ্ন ওঠে। প্রতিবেদকের হাতে আসা কথিত এনএসআই পরিচয়পত্রে নাম ব্যবহার করা হয়েছে ‘সম্রাট হোসাইন সামিম’।
এতে পদবি হিসেবে ‘জুনিয়র ফিল্ড অফিসার’ উল্লেখ রয়েছে। পরিচয়পত্রটিতে এনএসআইয়ের নাম ও প্রতীক ব্যবহার করা হয়েছে। তবে পুলিশের নথিতে তার প্রকৃত নাম লিয়ন মিয়া।
মামলার বাদি মোকাররম হোসেন অভিযোগ করে বলেন, লিয়ন নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে তার মেয়েকে বিয়ে করেন। পরে তার পরিচয় নিয়ে সন্দেহ হলে খোঁজখবর করে প্রতারণার বিষয়টি জানতে পারেন তারা। এর আগেও লিয়নের একটি বিয়ে হয়েছিল এবং সেই সংসারে সন্তান রয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর ছবুর বলেন, অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হয়েছে। মামলার পর লিয়ন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
বিদ্যুৎ সংকটে গংগাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন- কাজী মোঃ রিদওয়ানুল বারী জিয়ন
20 Aug 2026
দুই বছরে রংপুরে ৪ জেলা প্রশাসক বদলি, ক্ষোভ-অসন্তোষ
20 Aug 2026
পীরগঞ্জে ৩২ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
22 Jun 2026
জামালগঞ্জে সুরমা নদীর ওপর সেতু নির্মাণে আশার আলো উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা
16 Jun 2026
মাদারগঞ্জের প্রশাসনকে ম্যানেজ করে আশ্রয়ণ পুকুরে বালু উত্তোলন দিনে-রাতে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা
16 Jun 2026