পীরগঞ্জে ৩২ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
মোঃ শামসুল ইসলাম
পীরগন্জ (রংপুর)
উপজেলা সংবাদদাতাঃ-
পীরগঞ্জ ( রংপুর) রংপুরের পীরগঞ্জ পৌর এলাকায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গত রোববার (২১ জুন) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ পৌরসভার ওসমানপুর এলাকায় মামা-ভাগ্নে খাবার হোটেলের সামনে অভিযান চালায় পীরগঞ্জ থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে মো. মানিক মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ভাঁজ থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৩ দশমিক ২ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৯ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
আটককৃত মানিক মিয়ার বাড়ি উপজেলার চাপাবাড়ি (গুর্জিপাড়া) এলাকায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
বিদ্যুৎ সংকটে গংগাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন- কাজী মোঃ রিদওয়ানুল বারী জিয়ন
20 Aug 2026
দুই বছরে রংপুরে ৪ জেলা প্রশাসক বদলি, ক্ষোভ-অসন্তোষ
20 Aug 2026
রংপুরের গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার
19 Aug 2026
জামালগঞ্জে সুরমা নদীর ওপর সেতু নির্মাণে আশার আলো উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা
16 Jun 2026
মাদারগঞ্জের প্রশাসনকে ম্যানেজ করে আশ্রয়ণ পুকুরে বালু উত্তোলন দিনে-রাতে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা
16 Jun 2026