পীরগঞ্জে বিশেষ অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ১
মোঃ শামসুল ইসলাম
পীরগন্জ (রংপুর )
উপজেলা সংবাদদাতা:–
রংপুরের পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ মে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে পীরগঞ্জ থানার এসআই (নি:) মোঃ মাজহারুল আলম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৩নং বড়দরগাহ ইউনিয়নের ইসমাইলপুর মৌজায় বড়দরগাহ ওভারপাসের পূর্ব পাশে স্বাধীন মিয়ার চায়ের দোকানের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মারুফ মন্ডল (৪২) নামে এক ব্যক্তির দেহ তল্লাশি করে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক মারুফ মন্ডল মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর উত্তরপাড়া এলাকার মৃত মোকছেদ মন্ডলের ছেলে।
এ ঘটনায় পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, মাদক, অপরাধ ও সন্ত্রাস দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সাম্প্রতিক অভিযানে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলেও তিনি উল্লেখ করেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
বিদ্যুৎ সংকটে গংগাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন- কাজী মোঃ রিদওয়ানুল বারী জিয়ন
20 Aug 2026
দুই বছরে রংপুরে ৪ জেলা প্রশাসক বদলি, ক্ষোভ-অসন্তোষ
20 Aug 2026
রংপুরের গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার
19 Aug 2026
পীরগঞ্জে ৩২ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
22 Jun 2026
জামালগঞ্জে সুরমা নদীর ওপর সেতু নির্মাণে আশার আলো উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা
16 Jun 2026