কুড়িগ্রামে মরিয়ম চক্ষু হাসপাতাল ও সিডিডি’র যৌথ আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম মো : মিনহাজুল ইসলাম মিলন
কুড়িগ্রামে মরিয়ম চক্ষু হাসপাতাল ও সিডিডি’র যৌথ আয়োজনে ৪ ডিসেম্বর বুধবার ২০২৪ ইং দুপুরে এফাদ কুড়িগ্রাম কার্যালয়ের কনফারেন্স হলরুমে এনজিও প্রতিনিধিদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে ।
দাতা সংস্থা সাইট সেভার্স এর সহযোগিতায় এফাদ কুড়িগ্রাম কার্যালয়ের কনফারেন্স হলরুমে প্রতিবন্ধী নারী, বয়স্ক মানুষ প্রান্তিক জনগোষ্ঠী ও সংখ্যালঘু তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করা এনজিও প্রতিনিধিদের সাথে বুধবার ৪ ডিসেম্বর ২০২৪ ইং দুপুরে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এ সমন্বয় সভায় স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে সাইট সেভার্স এর আগামী দিনের কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হয়। জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচীর আওতায় সমন্বয় সভায় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ হুমায়ুন কবির , কুড়িগ্রাম প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কলসানটেন্ট ডাঃ আরিফুর রহমান, উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের জেনারেল ম্যানেজার খন্দকার মোস্তাহিদ আলম, সিডিডি এর প্রশিক্ষণ বিভাগের সহকারী পরিচালক আনিকা।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
বিদ্যুৎ সংকটে গংগাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন- কাজী মোঃ রিদওয়ানুল বারী জিয়ন
20 Aug 2026
দুই বছরে রংপুরে ৪ জেলা প্রশাসক বদলি, ক্ষোভ-অসন্তোষ
20 Aug 2026
রংপুরের গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার
19 Aug 2026
পীরগঞ্জে ৩২ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
22 Jun 2026
জামালগঞ্জে সুরমা নদীর ওপর সেতু নির্মাণে আশার আলো উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা
16 Jun 2026