দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

হ’ত্যা মামলায় কুড়িগ্রাম জেলা আ.লীগ সভাপতির ছেলে গ্রেফতার

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বুধবার, 04 ডিসেম্বর, 2024 1 বার পঠিত
হ’ত্যা মামলায় কুড়িগ্রাম জেলা আ.লীগ সভাপতির ছেলে গ্রেফতার

স্টাফ রিপোর্টার, সালমান সিদ্দিক

কু‌ড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপ‌তি, সা‌বেক এম‌পি ও জেলা প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম‌্যান মো. জাফর আলীর ছোট ছে‌লে জা‌হেদুল ইসলাম সবুজ‌কে (৩৯) গ্রেফতার ক‌রে‌ছে র‌্যাব। মঙ্গলবার (৩ ডি‌সেম্বর) বিকা‌লে রংপুর শহর থে‌কে তা‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে ব‌লে র‌্যাব-১৩-এর মি‌ডিয়া সেল থে‌কে জানা‌নো হ‌য়ে‌ছে।

কু‌ড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম এসব তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

গ্রেফতার সবুজ খাদ‌্য বিভা‌গের অধীন খাদ‌্য প‌রিদর্শক প‌দে কর্মরত। ‌এর আগে তি‌নি কু‌ড়িগ্রাম খাদ‌্য বিভা‌গে যুক্ত থাক‌লেও প‌রে দিনাজপুর খাদ‌্য বিভা‌গে বদ‌লি হন। বৈষম‌্যবি‌রোধী ছাত্র-জনতা আন্দোল‌নে কু‌ড়িগ্রা‌মে সংঘ‌ঠিত সংঘ‌র্ষের ঘটনায় নিহত শিক্ষার্থী আশিকুর রহমান হত‌্যা মামলায় এজাহারভুক্ত আসা‌মি তি‌নি। আওয়ামী লীগ সরকার পত‌নের পর থে‌কে তি‌নি আত্ম‌গোপ‌নে ছি‌লেন ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ।

ওসি নাজমুল আলম ব‌লেন, ‘কু‌ড়িগ্রাম সদর থানায় দা‌য়ের হওয়া হত‌্যা মামলায় সবুজ এজারভুক্ত ৬ নম্বর আসা‌মি। রংপুর র‌্যাব-১৩ তা‌কে গ্রেফতার ক‌রে‌ছে। আমা‌দের রিকুইজিশন ছিল। গ্রেফতার আসা‌মিকে আন‌তে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। তা‌কে বুধবার (৪ ডিসেম্বর) আদাল‌তে সোপর্দ করা হ‌বে।’

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন আশিকুর রহমান নামে এক শিক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম