রংপুরের ছয় আসনেই জামায়াতে ইসলামীর জয়, ভোটগ্রহণ শান্তিপূর্ণ
সাজ্জাদ বিন আলম সৌরভ,রংপুর:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ছয়টি আসনের সবকটিতেই জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। গতকাল ১২ ফেব্রুয়ারি সারা দেশের ন্যায় রংপুরেও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার সকালে সরকারি ভাবে ফলাফল ঘোষণা করা হয়।
সরকারি তথ্য অনুযায়ী, রংপুর–১ আসনে ৩৬ দশমিক ৩ শতাংশ, রংপুর–২ আসনে ৩৪ দশমিক ৪ শতাংশ এবং রংপুর–৩ আসনে ৩৬ দশমিক ২ শতাংশ ভোট পড়েছে। রংপুর–৪ ও রংপুর–৬ আসনে সর্বোচ্চ ৩৮ দশমিক ৫ শতাংশ ভোটগ্রহণ হয়। রংপুর–৫ আসনে প্রায় ৩৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
জেলায় মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। ৮৭৩টি কেন্দ্রে ৪ হাজার ৯৮৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ছয়টি আসনে মোট ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সরকারি ফলাফল অনুযায়ী, রংপুরের সকল আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নির্বাচন ঘিরে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
বিদ্যুৎ সংকটে গংগাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন- কাজী মোঃ রিদওয়ানুল বারী জিয়ন
20 Aug 2026
দুই বছরে রংপুরে ৪ জেলা প্রশাসক বদলি, ক্ষোভ-অসন্তোষ
20 Aug 2026
রংপুরের গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার
19 Aug 2026
পীরগঞ্জে ৩২ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
22 Jun 2026
জামালগঞ্জে সুরমা নদীর ওপর সেতু নির্মাণে আশার আলো উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা
16 Jun 2026