দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

রংপুর জেলা পুলিশের ডিবির অভিযানে পীরগঞ্জে ৮ জন অনলাইন ক্যাসিনো জুয়ারী গ্রেফতার সরঞ্জাম জব্দ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক মঙ্গলবার, 19 মে, 2026 2 বার পঠিত
রংপুর জেলা পুলিশের ডিবির অভিযানে পীরগঞ্জে ৮ জন অনলাইন ক্যাসিনো জুয়ারী গ্রেফতার সরঞ্জাম জব্দ

 

 

মোঃ শামসুল ইসলাম

পীরগন্জ (রংপুর ) উপজেলা সংবাদদাতা :– রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়ের দিক নিদের্শনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব সুশান্ত চন্দ্র রায় এর তত্ত্বাবধানে, ডিবি’র অফিসার ইনচার্জ সোহেল রানা ও এস আই আমিত পার্থ সরকার ও সঙ্গীয় অফিসার ফোর্সের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও সোর্সের সহায়তায় ১৯/০৫/২০২৬ খ্রি. ০৪:৫৪ ঘটিকায় রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ১২নং মিঠিপুর ইউনিয়নের মাদারগঞ্জ বাজারের দক্ষিণ পার্শ্বে মাদ্রাসা মোড় সংলগ্ন জনৈক লিমন এর বাড়ির অভ্যন্তরে অভিযান পরিচালনা করে ৮ জন অনলাইন ক্যাসিনো জুয়ারীকে আটকে করে এবং তাদের হেফাজত হতে অনলাইনে জুয়া খেলার বিপুল সরঞ্জাম উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত: (অনলাইন ক্যাসিনো জুয়ার ডিভাইস/সরঞ্জাম) একটি ল্যাপটপ, দুইটি কম্পিউটার মনিটর, একটি কম্পিউটার সিপিইউ, ১৩ টি স্মার্ট ফোন, ২৬ টি মোবাইল সিম কার্ড।

 

প্রাথমিক ভাবে জানা যায় ধৃত ৮ অভিযুক্তসহ পলাতক একজন অভিযুক্ত অনলাইন মাধ্যমে ক্যাসিনো জুয়া খেলাসহ অনলাইনে বিভিন্ন প্রকার অপরাধমূলক কাজ করে জনসাধারনকে সর্বশান্ত করে আসছিল।

 

ধৃত ০৮ অভিযুক্তের পূর্ণাঙ্গ নাম, ঠিকানা : অভিযুক্ত ১। মোঃ জাকারিয়া ইসলাম জিম (২২), পিতাঃ আব্দুল কুদ্দুস

সাং একবার পুর, অভিযুক্ত ২।মোঃজাহিদ হাসান (১৮) পিতাঃ আব্দুল কুদ্দুস, সাং একবার পুর, অভিযুক্ত ৩। মোঃআরিফ বিল্লাহ, পিতা আশরাফ আলী, সাং একবারপুর খেয়ার পাড়া, অভিযুক্ত ৪। মোঃ আল মাসুদ শেখ (২৭), পিতা মোঃ সাজু শেখ, সাং একবারপুর পূর্ব পাড়া, অভিযুক্ত ৫ সুজন চন্দ্র সাহা (২৩), পিতা নারায়ণ চন্দ্র সাহা, সাং মাদারগঞ্জ বন্দর, অভিযুক্ত ৬। মোঃ হাদিউল আলম (৩০), পিতা নুরুল আমিন রাজা মন্ডল, সাং একবারপুর পূর্ব পাড়া, অভিযুক্ত ৭। মোঃ জিশান মন্ডল (২২), পিতা মাহবুব মন্ডল, সাং একবারপুর দক্ষিণপাড়া, অভিযুক্ত ৮। মোঃ রাব্বি প্রধান (২৪), পিতা আমিনুল ইসলাম, সাং একবারপুর পূর্ব পাড়া, সকলের থানা পীরগঞ্জ, সকলের জেলা রংপুর।

 

রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয় বলেন, “প্রাথমিকভাবে জানা যায় গ্রেফতারকৃত অভিযুক্তরা বিভিন্ন অনলাইন জুয়া খেলার সাথে জড়িত। এরা বড় ধরনের ক্যাসিনো চক্র গড়ে তোলার চেষ্টা করে আসছে। আমরা রংপুর জেলায় অনলাইন ক্যাসিনো জুয়ার বিরুদ্ধে অভিযান চলমান রেখেছি।

এই ব্যাপারে রংপুরের পীরগন্জ থানায় একটি মামলা হয়েছে যার মামলা নং-৩২,তারিখ ১৯/০৫/২০২৬ খ্রিঃ

ধারা সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২০/২১/২২/২৪/২৭ ।

 

গ্রেফতারকৃত অভিযুক্তদের বিজ্ঞ আদালতে প্রেরণ ও পলাতক অভিযুক্তকে গ্রেফতারের অভিযান ও মামলা তদন্ত কার্যক্রম চলমান আছে ।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম